সুরুচি সঙ্ঘের কমিটি থেকে বাদ অরূপ ও স্বরূপ বিশ্বাস
কলকাতা, ১৩ জুলাই (হি.স.): সুরুচি সঙ্ঘ দুর্গাপুজো কমিটি থেকে বাদ দেওয়া হলো অরূপ বিশ্বাস এবং তাঁর ভাই স্বরূপ বিশ্বাসকে। ওই কমিটিতে প্রধান উপদেষ্টা পদে ছিলেন প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। সম্পাদক পদে ছিলেন তাঁর ভাই তথা তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাস। রাজ
সুরুচি সঙ্ঘের কমিটি থেকে বাদ অরূপ ও স্বরূপ বিশ্বাস


কলকাতা, ১৩ জুলাই (হি.স.): সুরুচি সঙ্ঘ দুর্গাপুজো কমিটি থেকে বাদ দেওয়া হলো অরূপ বিশ্বাস এবং তাঁর ভাই স্বরূপ বিশ্বাসকে। ওই কমিটিতে প্রধান উপদেষ্টা পদে ছিলেন প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। সম্পাদক পদে ছিলেন তাঁর ভাই তথা তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাস। রাজনৈতিক পালাবদলের পরে সুরুচির নতুন কমিটির কার্যত বিজেপি–র। নতুন সম্পাদক পদে বসানো হয়েছে বিজেপি বিধায়ক সৌরভ শিকদারকে। উত্তর দমদমের এই জনপ্রতিনিধি দক্ষিণ কলকাতার এই ক্লাবের কমিটির নেতৃত্বে। সহ-সভাপতি হয়েছেন বিজেপির দক্ষিণ কলকাতার জেলা সভাপতি অনুপম ভট্টাচার্য।

কলকাতার জনপ্রিয় দুর্গাপুজোগুলির অন্যতম সুরুচি সঙ্ঘ। অরূপ বিশ্বাস কালীঘাট–পন্থী শিবির ছেড়ে এখন ঋতব্রত–পন্থী তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। স্বরূপ এখনও হেফাজতে। রাজ্যে পালাবদলের পরে এই পুজোর কী হবে তা নিয়ে জল্পনা ছিল। সেই আবহেই সুরুচি সঙ্ঘের কমিটিতে এই বদল। নতুন কমিটির উপরেই সুরুচির এ বার পড়লো পুজো আয়োজনের দায়িত্ব।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande