হাফলঙে ভানুভক্ত আচার্যের ২১২-তম জন্মজয়ন্তী উদযাপন, সিইএম দেবলালের অংশগ্রহণ
হাফলং (অসম), ১৩ জুলাই (হি.স.) : নেপালি সাহিত্যের আদিকবি ভানুভক্ত আচার্যের ২১২-তম জন্মজয়ন্তী আজ সোমবার হাফলং জেলা গ্রন্থাগারের অডিটোরিয়াম-এ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। অনুষ্ঠানের আয়োজন করেছে ‘অল আসাম গোর্খা স্টুডেন্টস ইউনিয়ন’-র ডিমা হাসা
ভানুভক্ত আচার্যের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য সিইএম দেবলাল গার্লোসার


অনুষ্ঠানের এক বিশেষ মুহূর্ত


হাফলং (অসম), ১৩ জুলাই (হি.স.) : নেপালি সাহিত্যের আদিকবি ভানুভক্ত আচার্যের ২১২-তম জন্মজয়ন্তী আজ সোমবার হাফলং জেলা গ্রন্থাগারের অডিটোরিয়াম-এ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। অনুষ্ঠানের আয়োজন করেছে ‘অল আসাম গোর্খা স্টুডেন্টস ইউনিয়ন’-র ডিমা হাসাও জেলা কমিটি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য (সিইএম) দেবলাল গার্লোসা। তিনি আদিকবি ভানুভক্ত আচার্যের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে নেপালি সাহিত্য ও সংস্কৃতিতে তাঁর অনন্য অবদানের কথা স্মরণ করেন।

তিনি বলেন, ভানুভক্ত আচার্যের সাহিত্যকীর্তি আজও প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে এবং নেপালি ভাষাভাষী সমাজের সমৃদ্ধ ভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে পথপ্রদর্শকের ভূমিকা পালন করছে।

এছাড়া দেবলাল গার্লোসা এই স্মরণোৎসব আয়োজনের জন্য আয়োজকদের প্রশংসা করেন এবং জেলার সাম্প্রদায়িক সম্প্রীতি ও সাংস্কৃতিক ঐক্য সুদৃঢ় করতে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির ডিমা হাসাও জেলা সভাপতি তথা স্বশাসিত পরিষদের সদস্য ধৃতি থাওসেন, কার্যনির্বাহী সদস্য দনপাইনন থাওসেন ও প্রবীতা জহরি, পরিষদের মনোনীত সদস্য কৃষ্ণ জোইশি, অল আসাম গোর্খা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের পদাধিকারীগণ, বিপুল সংখ্যক ছাত্রছাত্রী, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং গোর্খা সম্প্রদায়ের ব্যক্তিরা।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande