বঙ্গোপসাগরে ট্রলার ডুবি; ৯ মৎস্যজীবীর দেহ উদ্ধার, নিখোঁজ ৬ জন
কাকদ্বীপ, ১৩ জুলাই (হি.স.): বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ট্রলার থেকে উদ্ধার হল ৯ জন মৎস্যজীবীর দেহ। রবিবার দুপুরে দক্ষিণ ২৪ পরগনার গোবর্ধনপুর থানার পুলিশ, বন দফতর এবং ভারতীয় উপকূল রক্ষী বাহিনী রক্তেশ্বরচরের কাছে একটি ডুবো ট্রলার শনাক্ত করে। পরে সেটিকে উদ
ট্রলার ডুবি


কাকদ্বীপ, ১৩ জুলাই (হি.স.): বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ট্রলার থেকে উদ্ধার হল ৯ জন মৎস্যজীবীর দেহ। রবিবার দুপুরে দক্ষিণ ২৪ পরগনার গোবর্ধনপুর থানার পুলিশ, বন দফতর এবং ভারতীয় উপকূল রক্ষী বাহিনী রক্তেশ্বরচরের কাছে একটি ডুবো ট্রলার শনাক্ত করে। পরে সেটিকে উদ্ধার করে গোবর্ধনপুরের সীতারামপুরে আনা হয়। রাতভর উদ্ধারকাজ চালিয়ে ট্রলারের ভিতর থেকে ৯ জন মৎস্যজীবীর দেহ উদ্ধার করা হয়েছে। ট্রলারটি ‘এফবি মা কালী’, যা চলতি মাসের শুরুতে পূর্ব মেদিনীপুরের শঙ্করপুর মৎস্যবন্দর থেকে সমুদ্রে মাছ ধরতে রওনা দিয়েছিল। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে ট্রলারটি নিখোঁজ হয়ে যায়। ট্রলারে মোট ১৫ জন মৎস্যজীবী ছিলেন। এখনও ৬ জনের কোনও খোঁজ মেলেনি। উদ্ধার হওয়া দেহগুলি ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ মহকুমা হাসপাতালে পাঠানো হচ্ছে। নিখোঁজদের সন্ধানে সোমবারও তল্লাশি অভিযান অব্যাহত।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande