
আরামবাগ , ১৩ জুলাই (হি.স) : সোমবার খানাকুল বিধানসভার পোল ১ নং অঞ্চলে অরোরা খালের ওপর নির্মীয়মাণ পোল ব্রিজের কাজ পরিদর্শন করলেন খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ। পরিদর্শনকালে তিনি নির্মাণকাজের অগ্রগতি খতিয়ে দেখেন এবং উপস্থিত সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
বিধায়ক জানান, এই সেতুর নির্মাণ সম্পূর্ণ হলে এলাকার মানুষের দীর্ঘদিনের যাতায়াতের সমস্যা অনেকটাই দূর হবে। পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা আরও সহজ, নিরাপদ ও দ্রুত হওয়ায় সাধারণ মানুষ, ছাত্রছাত্রী, কৃষক এবং ব্যবসায়ীরা সরাসরি উপকৃত হবেন।
তিনি আরও বলেন, খানাকুলের সার্বিক উন্নয়নের লক্ষ্যে চলমান প্রতিটি প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে এবং সঠিক মান বজায় রেখে সম্পন্ন করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। উন্নয়নের প্রতিটি কাজ নিয়মিত পরিদর্শনের মাধ্যমে নজরদারি করা হচ্ছে, যাতে সাধারণ মানুষ দ্রুত তার সুফল পান।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA