
কলকাতা, ১৩ জুলাই (হি. স.) : আশাপূর্ণা দেবীর প্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সোমবার ফেসবুক পেজে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী লিখেছেন যে - স্বনামধন্য ঔপন্যাসিক, ছোটগল্পকার ও শিশু সাহিত্যিক আশাপূর্ণা দেবীর প্রয়াণ দিবসে বিনম্র শ্রদ্ধাঞ্জলি।
উল্লেখ্য, ১৯৭৬ সালে তিনি জ্ঞানপীঠ পুরস্কার ও পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন। তাঁর শ্রেষ্ঠ কাজ এবং ত্রয়ী উপন্যাসের প্রথম খন্ড - 'প্রথম প্রতিশ্রুতি' বাংলা সাহিত্যের একটি উল্লেখযোগ্য সৃষ্টি, যার জন্য আশাপূর্ণা দেবী ১৯৭৬ সালে মর্যাদাপূর্ণ জ্ঞানপীঠ পুরস্কার বিজয়ী প্রথম মহিলা হয়েছেন। উল্লেখ্য, তাঁর শৈশবের দিনগুলো কেটেছিল একটি ঐতিহ্যবাহী ও অত্যন্ত রক্ষণশীল পরিবারে। বাড়ির মেয়ে সন্তানদের স্কুলে যাওয়ার অনুমতি ছিল না। শুধুমাত্র ছেলেদের জন্যে গৃহশিক্ষক রাখা হত।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত