আদিকবি ভানুভক্ত আচার্যের জন্মজয়ন্তীতে শ্রদ্ধা নিবেদন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
কলকাতা, ১৩ জুলাই (হি.স.): নেপালি কবি ভানুভক্তের জন্মদিনে রাজ্য জুড়েই আজকের এই বিশেষ দিনটিতে শ্রদ্ধা নিবেদন করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার সোশ্যাল মিডিয়া মারফৎ নিজের ফেসবুক পেজে এই পরিপ্রেক্ষিতেই তিনি লিখেছেন, সংস্কৃত থেকে নেপালি ভা
মুখ্যমন্ত্রীর শ্রদ্ধাঞ্জলি অর্পণ


কলকাতা, ১৩ জুলাই (হি.স.): নেপালি কবি ভানুভক্তের জন্মদিনে রাজ্য জুড়েই আজকের এই বিশেষ দিনটিতে শ্রদ্ধা নিবেদন করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার সোশ্যাল মিডিয়া মারফৎ নিজের ফেসবুক পেজে এই পরিপ্রেক্ষিতেই তিনি লিখেছেন, সংস্কৃত থেকে নেপালি ভাষায় মহাকাব্য রামায়ণ-এর অনুবাদক আদিকবি ভানুভক্ত আচার্যের জন্মজয়ন্তীতে বিনম্র শ্রদ্ধাঞ্জলি। উল্লেখ্য, আজ রাজ্য জুড়েই নেপালি কবি ভানুভক্তের জন্মদিন যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হয়েছে।

​প্রসঙ্গত, ভানুভক্ত আচার্য ছিলেন একজন বিশিষ্ট নেপালি লেখক, কবি এবং অনুবাদক। তাঁকে নেপালি ভাষার প্রাচীনতম কবি হিসেবে ব্যাপকভাবে গণ্য করা হয়। এই অবদানের জন্যেই তাঁকে আদিকবি (যার অর্থ প্রথম কবি) উপাধিতে ভূষিত করা হয়েছিল।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande