চেন্নাই সুপার কিংসের সঙ্গে সম্পর্ক ছিন্ন প্রধান কোচ স্টিফেন ফ্লেমিংয়ের
কলকাতা, ১৩ জুলাই (হি.স.): চেন্নাই সুপার কিংসের কোচের পদ থেকে সরলেন স্টিফেন ফ্লেমিং। চেন্নাই সুপার কিংস এবং স্টিফেন ফ্লেমিং পারস্পরিক সম্মতিতে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, যার মাধ্যমে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে অন্যতম সফল ও দীর্ঘস্
চেন্নাই সুপার কিংস প্রধান কোচ স্টিফেন ফ্লেমিংয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে


কলকাতা, ১৩ জুলাই (হি.স.): চেন্নাই সুপার কিংসের কোচের পদ থেকে সরলেন স্টিফেন ফ্লেমিং। চেন্নাই সুপার কিংস এবং স্টিফেন ফ্লেমিং পারস্পরিক সম্মতিতে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, যার মাধ্যমে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে অন্যতম সফল ও দীর্ঘস্থায়ী একটি জুটির সমাপ্তি হল।

সিএসকে-র পক্ষ থেকে সোমবার প্রকাশিত এক বিবৃতি অনুসারে, ফ্লেমিং এবং সুপার কিংস ম্যানেজমেন্টের মধ্যে ধারাবাহিক খোলামেলা ও সৎ আলোচনার পর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে এই সিদ্ধান্তে উপনীত হওয়া গেছে।

২০২৩ সালে শিরোপা জয়ের পর থেকে গত তিন মরসুমে সিএসকে প্লে-অফের জন্য যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হওয়ায় ফ্লেমিং বিগত কয়েক বছর ধরে সমালোচনার মুখে ছিলেন। নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ২০০৮ সালে খেলোয়াড় হিসেবে চেন্নাই দলে যোগ দেন এবং ২০০৯ সালে প্রধান কোচের দায়িত্ব নেন।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande