বরপেটা রোডে শিক্ষার্থীদের জন্য ৫০ শতাংশ যান-ভাড়া রেহাইয়ের দাবি
বরপেটা রোড (অসম), ১৩ জুলাই (হি.স.) : বরপেটা রোডের শিমলাগুড়িতে বিএইচ কলেজ, জিএলসি কলেজ সহ একাধিক মহাবিদ্যালয়ের শিক্ষার্থীরা বাস, ই-রিকশা সমেত বিভিন্ন যানবাহনে ছাত্রছাত্রীদের জন্য ৫০ শতাংশ ভাড়া ছাড়ের দাবি জানিয়েছেন। উল্লেখ্য, সম্প্রতি নিম্ন অস
বরপেটা রোডে শিক্ষার্থীদের জন্য ৫০ শতাংশ যান-ভাড়া রেহাইয়ের দাবি


বরপেটা রোড (অসম), ১৩ জুলাই (হি.স.) : বরপেটা রোডের শিমলাগুড়িতে বিএইচ কলেজ, জিএলসি কলেজ সহ একাধিক মহাবিদ্যালয়ের শিক্ষার্থীরা বাস, ই-রিকশা সমেত বিভিন্ন যানবাহনে ছাত্রছাত্রীদের জন্য ৫০ শতাংশ ভাড়া ছাড়ের দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, সম্প্রতি নিম্ন অসমের একাধিক জেলায় গণপরিবহণের ভাড়া শতভাগ বৃদ্ধি করা হয়েছে। এর ফলে দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের ছাত্রছাত্রীরা চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন।

শিক্ষার্থীদের একাংশ হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, আগামী ৫ আগস্টের মধ্যে ছাত্রছাত্রীদের জন্য ভাড়ায় ছাড়ের ব্যবস্থা না করা হলে তাঁরা তীব্র আন্দোলন ও প্রতিবাদী কর্মসূচি গড়ে তুলবেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তাঁরা মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার হস্তক্ষেপও কামনা করেছেন।

প্ৰসঙ্গত, ১০০ শতাংশ ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বরপেটার রাজপথে গান্ধীবাদী পদ্ধতিতে অভিনব আন্দোলনে শামিল হলেন কলেজ পড়ুয়ারা। যাত্রীবাহী বাস, পেট্রোল ও ডিজেলচালিত ছোট যানবাহন এবং ই-রিকশার ভাড়া সম্প্রতি ১০০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। এর প্রতিবাদে শিক্ষার্থীরা সম্পূর্ণ অহিংস ও গান্ধীবাদী আদর্শে রাজপথে নেমে প্রতিবাদ জানান।

আন্দোলনরত ছাত্রছাত্রীরা বিভিন্ন যানবাহনের চালকদের কাছে আবেদন জানান, যাতে শিক্ষার্থীদের জন্য ভাড়া ৫০ শতাংশ কমানো হয়।

হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস




 

 rajesh pande