পশ্চিমবঙ্গে চালু গুন্ডা দমন আইন, শক্তি বাড়ল পুলিশের
কলকাতা, ১৩ জুলাই (হি.স.): পশ্চিমবঙ্গে সোমবার থেকে কার্যকর হয়ে গেল ‘গুন্ডাদমন আইন’। গত শুক্রবার এই আইন কার্যকর করার কথা জানিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নের তরফ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও মজবুত করতে এবং অপরাধীদে
তিনদিন ব্যাপী জনকল্যাণ শিবিরে শুভ সূচনা মুখ্যমন্ত্রী শুভেন্দুর


কলকাতা, ১৩ জুলাই (হি.স.): পশ্চিমবঙ্গে সোমবার থেকে কার্যকর হয়ে গেল ‘গুন্ডাদমন আইন’। গত শুক্রবার এই আইন কার্যকর করার কথা জানিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নের তরফ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও মজবুত করতে এবং অপরাধীদের মনে ভীতি সঞ্চার করতেই এই কড়া আইনি পদক্ষেপ। নতুন এই আইনের নাম ‘ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি-সোশাল অ্যাক্টিভিটিজ অ্যাক্ট, ২০২৬’।

এই আইনের দরুণ শক্তি বাড়ল পুলিশের। নয়া এই আইনে জামিন-অযোগ্য ধারা ও সম্পত্তি বাজেয়াপ্ত করার সংস্থানও রাখা হয়েছে। আইনটিকে আরও নিশ্ছিদ্র করতে এর আওতাধীন সমস্ত অপরাধকে সম্পূর্ণ ভাবে জামিন-অযোগ্য করা হয়েছে। এর ফলে পুলিশ কোনও পরোয়ানা ছাড়াই অভিযুক্তকে গ্রেফতার করতে পারবে এবং আদালত থেকে সহজে জামিন পাওয়া অপরাধীদের জন্য কঠিন হয়ে দাঁড়াবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande