পাহাড়ে ভারী বৃষ্টি, রাস্তায় উঠলো তিস্তার জল
শিলিগুড়ি, ১৩ জুলাই (হি.স.): পাহাড়ে লাগাতার ভারী বৃষ্টির জেরে ফুঁসছে তিস্তা নদী। হু হু করে জলস্তর বাড়ায় সোমবার তিস্তার জল রাস্তায় উঠে আসে। এর ফলে সোমবার ভোর থেকেই দার্জিলিং ও কালিম্পংয়ের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। প্র
পাহাড়ে ভারী বৃষ্টি, রাস্তায় উঠলো তিস্তার জল


শিলিগুড়ি, ১৩ জুলাই (হি.স.): পাহাড়ে লাগাতার ভারী বৃষ্টির জেরে ফুঁসছে তিস্তা নদী। হু হু করে জলস্তর বাড়ায় সোমবার তিস্তার জল রাস্তায় উঠে আসে। এর ফলে সোমবার ভোর থেকেই দার্জিলিং ও কালিম্পংয়ের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

প্রশাসন সূত্রে জানা গেছে, সোমবার ভোররাত থেকেই তিস্তা বাজার এলাকায় রাজ্য সড়কের একটি বড় অংশ নদীর জলের তলায় চলে যায়। ফলে ঘুম, জোরবাংলো এবং তিস্তা বাজার হয়ে কালিম্পং যাতায়াতের এই গুরুত্বপূর্ণ রাস্তাটিতে সমস্ত রকম যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আকস্মিক এই জল বৃদ্ধিতে রাস্তার দু'দিকে সার দিয়ে দাঁড়িয়ে পড়ে বহু যানবাহন। এর জেরে চরম ভোগান্তির শিকার হন স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande