
কোহিমা (নাগাল্যান্ড), ১৩ জুলাই (হি.স.) : নাগাল্যান্ডের চুমৌকেদিমা জেলার অন্তর্গত সুখোভি এলাকায় আসাম রাইফেলস-এর একটি কনভয়ের ওপর ‘ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস’ (আইইডি) হামলায় তিনজন জওয়ান শহিদ হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন, জানিয়েছেন কোহিমাভিত্তিক প্রতিরক্ষা জনসংযোগ আধিকারিক (ডিফেন্স পিআরও)।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস