
পাথারকান্দি (অসম), ১৩ জুলাই (হি.স.) : শ্রীভূমি জেলান্তর্গত পাথারকান্দি বিধানসভা এলাকার দোহালিয়া রেঞ্জ ফরেস্টের অধীন বাদশাহী রিজার্ভের ভিতরে অবৈধভাবে তৈরি ফিশারির বিরুদ্ধে অভিযান আরও তীব্র করেছে বন বিভাগ। গত কয়েকদিনের মতো আজ সোমবার দোহালিয়া রেঞ্জ ফরেস্ট অফিসার প্রদীপ বারৈয়ের নেতৃত্বে সলগই বিট অফিসার মাকসুদ আহমেদ লস্কর, বনকর্মী দিলোয়ার হোসেন এবং ফরেস্ট প্রটেকশন টিম ও পুলিশ বাহিনী সলগই ফরেস্ট বিট এলাকার হাতিরদোয়াল এলাকায় অভিযান চালিয়ে দুটি অবৈধ ফিশারির বাঁধ কেটে জল ও মাছ বের দিয়েছেন।
আজকের ফিশারি ধ্বংসে প্রায় দুই হেক্টর বনভূমি বেদখলমুক্ত হয়েছে। এর আগে চার দফায় বন বিভাগের অভিযানে আরও ১২টি ফিশারির বাঁধ কেটে জল ও মাছ বের করে দেওয়া হয়েছে। বন বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন রেঞ্জ ফরেস্ট অফিসার প্রদীপ বারৈ।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস