নাগাড়ে বৃষ্টি, জলমগ্ন আলিপুরদুয়ারের বিস্তীর্ণ এলাকা
আলিপুরদুয়ার, ১৩ জুলাই (হি.স.) : রবিবার রাত থেকে শুরু হওয়া অবিরাম বর্ষণে জলমগ্ন হয়ে পড়ল আলিপুরদুয়ার জেলার কালচিনি এবং হ্যামিল্টনগঞ্জের বিস্তীর্ণ এলাকা। কালচিনির গোদামলাইন এবং স্টেশন লাইন এলাকার পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক। একনাগাড়ে বৃষ্টির জেরে জল
নাগাড়ে বৃষ্টি, জলমগ্ন আলিপুরদুয়ারের বিস্তীর্ণ এলাকা


আলিপুরদুয়ার, ১৩ জুলাই (হি.স.) : রবিবার রাত থেকে শুরু হওয়া অবিরাম বর্ষণে জলমগ্ন হয়ে পড়ল আলিপুরদুয়ার জেলার কালচিনি এবং হ্যামিল্টনগঞ্জের বিস্তীর্ণ এলাকা। কালচিনির গোদামলাইন এবং স্টেশন লাইন এলাকার পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক। একনাগাড়ে বৃষ্টির জেরে জলস্তর দ্রুত বৃদ্ধি পেয়ে বাসিন্দাদের বাড়ির ভিতরে জল ঢুকতে শুরু করেছে।

এছাড়াও, হ্যামিল্টনগঞ্জের সুভাষপল্লি-সহ একাধিক এলাকার অবস্থা শোচনীয়। নিকাশি বেহাল হওয়ার কারণে নর্দমাগুলো আবর্জনায় ভরাট হয়ে রয়েছে। ফলে জল সরতে না পেরে হ্যামিল্টনগঞ্জের প্রধান সড়কগুলোর ওপর দিয়ে বইছে বৃষ্টির জল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বেহাল নিকাশি ব্যবস্থা। সেই কারণে সামান্য বৃষ্টিতেই জলমগ্ন পরিস্থিতির সৃষ্টি হয়। প্রশাসনকে বারবার জানিয়েও কোনও স্থায়ী সমাধান মেলেনি।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande