পশ্চিম মেদিনীপুরে পৃথক দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু
পশ্চিম মেদিনীপুর, ১৩ জুলাই (হি.স.): পশ্চিম মেদিনীপুরে রবিবার পৃথক পৃথক ঘটনায় সড়ক দুর্ঘটনা, বিষাক্ত গ্যাস এবং জাতীয় সড়কে গরুর মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভ প্রদর্শনের ঘটনা সামনে এসেছে। এই সমস্ত ঘটনায় মোট পাঁচজনের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে
অ্যাক্সিডেন্ট (সাংকেতিক ছবি)


পশ্চিম মেদিনীপুর, ১৩ জুলাই (হি.স.): পশ্চিম মেদিনীপুরে রবিবার পৃথক পৃথক ঘটনায় সড়ক দুর্ঘটনা, বিষাক্ত গ্যাস এবং জাতীয় সড়কে গরুর মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভ প্রদর্শনের ঘটনা সামনে এসেছে। এই সমস্ত ঘটনায় মোট পাঁচজনের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

নারায়ণগড় থানা এলাকার কুসুমপুর অঞ্চলে পক্তাপোল-দশগ্রাম গ্রামীণ সড়কে রবিবার মোটরসাইকেল ও পণ্যবাহী ইঞ্জিন ট্রলির মুখোমুখি সংঘর্ষে সবং থানা এলাকার ডাঁডরা গ্রামের বাসিন্দা প্রশান্ত পাড়ীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। এই দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী অপর এক ব্যক্তি এবং ইঞ্জিন ট্রলির চালক আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ আহতদের মকরামপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন দুটিকে বাজেয়াপ্ত করে তদন্ত শুরু করেছে।

এদিকে, চন্দ্রকোণা-২ ব্লক এলাকার কৃষ্ণপুর অঞ্চলের গোয়াডাঙা গ্রামে একটি বাড়ির শৌচাগারের সেপটিক ট্যাঙ্কে কাজ করার সময় বিষাক্ত গ্যাসের কবলে পড়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও দুজন অসুস্থ হয়ে পড়েছেন, যাদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিক অনুমান, ট্যাঙ্কে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।

অন্যদিকে, দাঁতনের ঘোলাই মোড় সংলগ্ন ১৬ নম্বর জাতীয় সড়কে একটি দ্রুতগামী ভারী গাড়ির ধাক্কায় একটি গরুর মৃত্যু হয়। এই ঘটনার প্রতিবাদে বজরং দলের কর্মীরা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। অবরোধের কারণে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে দাঁতন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনার পর পরিস্থিতি স্বাভাবিক করে। স্থানীয় বাসিন্দারা জাতীয় সড়কে ভারী যানবাহনের গতি নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande