রাজ্য অ্যাথেলিটে ১৫ পদক জয় পশ্চিম বর্ধমানের
দুর্গাপুর, ১৩ জুলাই (হি.স.) : আবারও অ্যাথেলিটে নজরকাড়া সাফল্য পশ্চিম বর্ধমানের। সব মিলিয়ে ১৫ টি পদক জয় করেছে রাজ্য অ্যাথেলিট মিটে। একই সঙ্গে রাজ্য মিট'' র চ্যাম্পিয়ান হয়েছে প্রতিযোগি।উল্লেখ্য, গত ৮-১২ জুলাই ছিল রাজ্যস্তরে ক্রীড়া প্রতিযোগতা। এবারে
রাজ্য অ্যাথেলিটে ১৫ পদক জয় পশ্চিম বর্ধমানের


দুর্গাপুর, ১৩ জুলাই (হি.স.) : আবারও অ্যাথেলিটে নজরকাড়া সাফল্য পশ্চিম বর্ধমানের। সব মিলিয়ে ১৫ টি পদক জয় করেছে রাজ্য অ্যাথেলিট মিটে। একই সঙ্গে রাজ্য মিট' র চ্যাম্পিয়ান হয়েছে প্রতিযোগি।উল্লেখ্য, গত ৮-১২ জুলাই ছিল রাজ্যস্তরে ক্রীড়া প্রতিযোগতা। এবারে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের বিভিন্ন ক্লাব সংগঠন থেকে ২০ জন প্রতিযোগি অংশ নিয়েছিল। যার মধ্যে অনুর্ধ ১৬ হাইজাম্পে প্রথম হয়ে সোনা জয় করেছে রিয়া দাস। এছাড়াও অনুর্ধ ১৬ বিভাগে ৬০০ মিটার দৌড়ে প্রথম হয়ে মিট চ্যাম্পিয়ান হয়েছে সান রায়। পুরুষ বিভাগে লং জাম্পে ৭.০২ মিটার লাফ দিয়ে প্রথম হয়েছে শেখ সাবিরুল। এছাড়াও নজরকাড়া সাফল্য এনেছে শ্রেয়া নায়ক। সে শর্ট পাট থ্রো'য়ে ১১.৪৯ মিটার ছুঁড়ে প্রথম হয়েছে। অনুর্ধ ২০ বছর বিভাগে সৌমজিৎ মন্ডল হাইজাম্পে সোনা জয় করেছে। এছাড়াওজ্যাভলিনে রুপো জয় করেছে অন্বেষা টুডু। টুম্পা মাহাতো ১০০ মিটার, ২০০ মিটারে দুটো ব্রোঞ্জ ও রিলে রেসে রুপো জয় করেছে। এছাড়াও রিলে রেসে অনুর্ধ ১৬ গার্লস বিভাগে অর্পিতা বাউরি ও মৌমি সিনহা রুপো জয় করেছে। অনুর্ধ ১৬ পুরুষ বিভাগে রুপম হালদার ও রোহন রায় চৌধুরী রুপো জয় করেছে। দুর্গাপুর অ-আ- ক- খ কালচারাল ক্লাব ও ইস্টবেঙ্গল ক্লাবের প্রশিক্ষক চিরঞ্জিত হালদার বলেন, এবারে রাজ্য মিটে ইস্ট বেঙ্গল ক্লাব চ্যাম্পিয়ান হয়েছে। এছাড়াও দুর্গাপুর মহকুমার ছেলে-মেয়েরা নজরকাড়া সাফল্য নিয়ে এসেছে। হাইজাম্পের ম্যাট না থাকায় অনুশিলনে সমস্যা হয়। ম্যাট থাকলে দুর্গাপুর থেকে আবারও জাতীয়স্তরে চ্যাম্পিয়ান হবে খেলওয়াড়রা।

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande