তারাতলায় হোটেল ম্যানেজমেন্ট কলেজের সামনে বিক্ষোভ ঘিরে উত্তেজনা, পুলিশের লাঠিচার্জ ও আটক
কলকাতা, ১৩ জুলাই (হি. স.):-তারাতলার হোটেল ম্যানেজমেন্ট কলেজের সামনে বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে সোমবার উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের বচসা ও ধস্তাধস্তির জেরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। ঘটনায় কয়েকজনকে আটক করে
বিক্ষোভ তারাতলা


কলকাতা, ১৩ জুলাই (হি. স.):-তারাতলার হোটেল ম্যানেজমেন্ট কলেজের সামনে বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে সোমবার উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের বচসা ও ধস্তাধস্তির জেরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। ঘটনায় কয়েকজনকে আটক করে তারাতলা থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।বিক্ষোভকারীদের দাবি, হোটেল ম্যানেজমেন্ট কলেজ থেকে পাঁচজন কর্মীকে চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে। তাঁদের পুনর্বহালের দাবিতে ভারতীয় জনতা মজদুর সেলের পক্ষ থেকে এদিন বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রাক্তন কাউন্সিলর আনোয়ার খানের নেতৃত্বে ওই কর্মীদের ছাঁটাই করা হয়েছে।অভিযোগ, বিক্ষোভ চলাকালীন সাদা পোশাকে এক পুলিশকর্মী ঘটনাস্থলে এলে তাঁকে চিনতে না পেরে বিক্ষোভকারীদের সঙ্গে বচসা শুরু হয়। পরে সেই বচসা ধস্তাধস্তিতে পরিণত হয়। এরপর তারাতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নামে। বিক্ষোভকারীদের অভিযোগ, পুলিশ লাঠিচার্জ করে এবং দু'জনকে আটক করে থানায় নিয়ে যায়।তবে পুলিশ সূত্রে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়ালেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande