মালদায় রথযাত্রা কমিটিকে আর্থিক সহায়তা, ইসকন ও চাঁচল রাজবাড়িকে ৫ লক্ষ টাকা করে অনুদান
মালদা, ১৩ জুলাই (হি. স.):-রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী মালদা জেলা প্রশাসনের উদ্যোগে মালদা ইসকন এবং চাঁচল রাজবাড়ি রথ কমিটিকে ৫ লক্ষ টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। সোমবার মালদা জেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সংশ্লিষ্
সহায়তা আর্থিক


মালদা, ১৩ জুলাই (হি. স.):-রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী মালদা জেলা প্রশাসনের উদ্যোগে মালদা ইসকন এবং চাঁচল রাজবাড়ি রথ কমিটিকে ৫ লক্ষ টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। সোমবার মালদা জেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সংশ্লিষ্ট দুই কমিটির প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে অনুদানের চেক তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু, ইংলিশবাজারের বিধায়ক গোপালচন্দ্র সাহা, বিধায়ক রাজু কর্মকার এবং মালদার জেলাশাসক রাজনবীর সিং কাপুর। তাঁদের উপস্থিতিতেই দুই রথযাত্রা কমিটির হাতে ৫ লক্ষ টাকা করে অনুদানের চেক তুলে দেওয়া হয়।জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্য সরকারের নির্দেশ মেনেই এই আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এই অনুদানের ফলে রথযাত্রা ও সংশ্লিষ্ট ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন আরও সুষ্ঠু, নিরাপদ এবং সুসংগঠিতভাবে পরিচালনা করা সম্ভব হবে বলে প্রশাসনের আশা।অনুদান পেয়ে মালদা ইসকন ও চাঁচল রাজবাড়ি রথ কমিটির সদস্যরা রাজ্য সরকার এবং জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁদের বক্তব্য, এই আর্থিক সহায়তা চলতি বছরের রথযাত্রা উৎসবের প্রস্তুতি ও আয়োজনকে আরও শক্তিশালী করবে এবং ভক্তদের জন্য প্রয়োজনীয় পরিষেবা নিশ্চিত করতেও সহায়ক হবে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande