কীর্ণাহারে স্টেশন সংলগ্ন এলাকায় উচ্ছেদ অভিযান রেলের
বীরভূম, ১৩ জুলাই (হি.স.): বীরভূম জেলার কীর্ণাহার স্টেশন সংলগ্ন এলাকায় রেলের জমিতে গড়ে ওঠা অবৈধ পরিকাঠামো উচ্ছেদ করতে অভিযানে নামল রেল কর্তৃপক্ষ। জানা গেছে, সোমবার সকাল থেকেই স্টেশন চত্বরে জেসিবি নামিয়ে দোকানপাট ভাঙার কাজ শুরু হয়। কোনও অপ্রীতিকর পরি
কীর্ণাহারে স্টেশন সংলগ্ন এলাকায় উচ্ছেদ অভিযান রেলের


বীরভূম, ১৩ জুলাই (হি.স.): বীরভূম জেলার কীর্ণাহার স্টেশন সংলগ্ন এলাকায় রেলের জমিতে গড়ে ওঠা অবৈধ পরিকাঠামো উচ্ছেদ করতে অভিযানে নামল রেল কর্তৃপক্ষ। জানা গেছে, সোমবার সকাল থেকেই স্টেশন চত্বরে জেসিবি নামিয়ে দোকানপাট ভাঙার কাজ শুরু হয়। কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকা জুড়ে মোতায়েন করা হয়েছিল রেল পুলিশ।

রেল সূত্রের খবর, স্টেশন সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরেই বেশ কিছু অবৈধ দোকান ও অস্থায়ী পরিকাঠামো গড়ে উঠেছিল। রেলের পক্ষ থেকে আগেই দোকানদারদের এলাকা খালি করার জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে নোটিশ দেওয়া হয়েছিল। রেলের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যেই ব্যবসায়ীরা তাঁদের দোকানের সামগ্রী সরিয়ে নিয়েছিলেন। ফলে প্রাথমিক পর্যায়ের এই উচ্ছেদ অভিযানে রেল কর্তৃপক্ষকে কোনও বাধার সম্মুখীন হতে হয়নি। রেল সূত্রে জানা গেছে, রেলের জমি দখলমুক্ত করতে এবং স্টেশন চত্বরের নিরাপত্তার স্বার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande