রথযাত্রা কমিটিগুলিকে রাজ্য সরকারের ৫ লক্ষ টাকার অনুদান, নদিয়া ও বারাসাতে চেক বিতরণ
নদিয়া/বারাসাত, ১৩ জুলাই (হি. স.):-রথযাত্রার আয়োজন আরও সুষ্ঠু ও জাঁকজমকপূর্ণ করতে রাজ্য সরকারের ঘোষণামাফিক বিভিন্ন রথযাত্রা কমিটির হাতে ৫ লক্ষ টাকা করে আর্থিক অনুদানের চেক তুলে দেওয়া হলো। সোমবার নদিয়া জেলা শাসকের দফতর এবং উত্তর ২৪ পরগনার বারাসাত
আর্থিক অনুদান রথ যাত্রা


নদিয়া/বারাসাত, ১৩ জুলাই (হি. স.):-রথযাত্রার আয়োজন আরও সুষ্ঠু ও জাঁকজমকপূর্ণ করতে রাজ্য সরকারের ঘোষণামাফিক বিভিন্ন রথযাত্রা কমিটির হাতে ৫ লক্ষ টাকা করে আর্থিক অনুদানের চেক তুলে দেওয়া হলো। সোমবার নদিয়া জেলা শাসকের দফতর এবং উত্তর ২৪ পরগনার বারাসাত জেলা প্রশাসনিক ভবনে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে এই অনুদান প্রদান করা হয়।নদিয়ায় জেলা শাসকের দফতরে আয়োজিত অনুষ্ঠানে জেলার চারটি ঐতিহ্যবাহী রথযাত্রা কমিটির হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক শ্রীকান্ত পাল, কৃষ্ণনগর ও রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার, সাংসদ জগন্নাথ সরকার এবং কৃষ্ণনগর ও নবদ্বীপের দুই বিধায়ক। প্রথমবারের মতো জেলার চারটি ঐতিহ্যবাহী রথযাত্রা কমিটি এই সরকারি অনুদান পেয়েছে।অন্যদিকে, বারাসাত জেলা শাসকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বারাসাত ইসকনের প্রতিনিধিদের হাতে ৫ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক শংকর চট্টোপাধ্যায়।অনুদান পেয়ে রথযাত্রা কমিটির উদ্যোক্তা ও ইসকনের ভক্তরা রাজ্য সরকার এবং জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁদের বক্তব্য, এই আর্থিক সহায়তার ফলে আগামী দিনে রথযাত্রার আয়োজন আরও বৃহত্তর, সুশৃঙ্খল ও ভক্তদের জন্য আরও সুবিধাজনকভাবে পরিচালনা করা সম্ভব হবে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande