একুশে জুলাইয়ের প্রস্তুতি খতিয়ে দেখতে ধর্মতলায় তৃণমূল নেতৃত্ব, পরিদর্শনে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-ফিরহাদ হাকিম
কলকাতা, ১৩ জুলাই (হি. স.):-একুশে জুলাইয়ের শহিদ দিবসের সমাবেশকে সামনে রেখে প্রস্তুতি জোরদার করল তৃণমূল কংগ্রেস। সোমবার ধর্মতলার গান্ধী মূর্তির পাদদেশ ও সংলগ্ন এলাকা পরিদর্শন করেন দলের শীর্ষ নেতৃত্ব। পরিদর্শনে উপস্থিত ছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ত
পরিদর্শন


কলকাতা, ১৩ জুলাই (হি. স.):-একুশে জুলাইয়ের শহিদ দিবসের সমাবেশকে সামনে রেখে প্রস্তুতি জোরদার করল তৃণমূল কংগ্রেস। সোমবার ধর্মতলার গান্ধী মূর্তির পাদদেশ ও সংলগ্ন এলাকা পরিদর্শন করেন দলের শীর্ষ নেতৃত্ব। পরিদর্শনে উপস্থিত ছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম, প্রাক্তন মন্ত্রী অরূপ রায়, জাভেদ খান, স্নেহাশিস চক্রবর্তী-সহ দলের একাধিক নেতা।দলীয় সূত্রে জানা গিয়েছে, প্রতি বছরের মতো এবারও রাজ্যের বিভিন্ন জেলা থেকে বিপুল সংখ্যক কর্মী-সমর্থক ধর্মতলায় সমবেত হবেন। সেই কারণে সমাবেশস্থলের প্রস্তুতি, কর্মীদের যাতায়াতের ব্যবস্থা, নিরাপত্তা, ভিড় নিয়ন্ত্রণ এবং সামগ্রিক পরিকাঠামো খতিয়ে দেখতেই এদিনের পরিদর্শন।নেতৃত্ব গান্ধী মূর্তির পাদদেশ ঘুরে দেখে বিভিন্ন বিষয়ে দলীয় কর্মীদের সঙ্গে আলোচনা করেন। কর্মী-সমর্থকদের সুবিধা নিশ্চিত করতে কোথায় জমায়েত হবে, কীভাবে সমাবেশস্থলে পৌঁছবেন এবং স্বেচ্ছাসেবকদের ভূমিকা কী হবে, সে বিষয়েও প্রাথমিক পরিকল্পনা পর্যালোচনা করা হয়।তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, একুশে জুলাইয়ের কর্মসূচি সুষ্ঠু ও শৃঙ্খলাবদ্ধভাবে সম্পন্ন করতে আগাম প্রস্তুতির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। শীর্ষ নেতৃত্বের এই পরিদর্শনের মধ্য দিয়ে শহিদ দিবসের সমাবেশের প্রস্তুতি আরও গতি পেল।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande