প্রবল বর্ষণে ফুঁসছে তিস্তা, জলের তলায় ডুবে বহু আবাদি জমি
শিলিগুড়ি, ১৩ জুলাই (হি.স.): রবিবার রাতভর মুষলধারে বৃষ্টিপাতের জেরে ভয়াবহ রূপ ধারণ করেছে তিস্তা-সহ উত্তরবঙ্গের একাধিক নদী। জলস্তর বিপদসীমা ছুঁয়েছে। যার জেরে তিস্তার জল হু হু করে ঢুকে পড়ে চাঁপাডাঙ্গা পঞ্চায়েতের উত্তর বাসুসুবা, কেরানিপাড়া, মাস্টার
প্রবল বর্ষণে ফুঁসছে তিস্তা, জলের তলায় ডুবে বহু আবাদি জমি


শিলিগুড়ি, ১৩ জুলাই (হি.স.): রবিবার রাতভর মুষলধারে বৃষ্টিপাতের জেরে ভয়াবহ রূপ ধারণ করেছে তিস্তা-সহ উত্তরবঙ্গের একাধিক নদী। জলস্তর বিপদসীমা ছুঁয়েছে। যার জেরে তিস্তার জল হু হু করে ঢুকে পড়ে চাঁপাডাঙ্গা পঞ্চায়েতের উত্তর বাসুসুবা, কেরানিপাড়া, মাস্টার পাড়া সহ বিস্তীর্ণ গ্রামীণ এলাকায়। টানা বৃষ্টির জেরে বিঘার পর বিঘা আবাদি জমি এখন সম্পূর্ণ জলের তলায়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমন ধানের বীজতলা। কৃষকদের আশঙ্কা, দীর্ঘক্ষণ বীজতলা জলের তলায় ডুবে থাকলে সমস্ত চারাগাছ পচে নষ্ট হয়ে যাবে। চলতি মরশুমে চাষের ভবিষ্যৎ নিয়ে চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন এলাকার কয়েকশো কৃষক পরিবার।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande