
কলকাতা, ১৩ জুলাই (হি.স.) : আন্তর্জাতিক টেবিল টেনিস ফেডারেশন আনুষ্ঠানিকভাবে সোমবার রাশিয়ার পাসপোর্টধারী ক্রীড়াবিদদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সাম্প্রতিক সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। এই সিদ্ধান্ত কার্যকর হবে ২৮ জুলাই ২০২৬ থেকে। এরফলে রুশ ক্রীড়াবিদরা আইটিটিএফ ইভেন্ট এবং প্যারা টেবিল টেনিসে নিরপেক্ষ ক্রীড়াবিদ হিসেবে অংশ নিতে পারবেন।
২০২৩ সালের অক্টোবরে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর রাশিয়াকে টেবিল টেনিস প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করা হয়েছিল।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি