মানিকচকে বাস ডিপো গড়ার উদ্যোগ, সম্ভাব্য জমি পরিদর্শনে বিধায়ক ও সরকারি আধিকারিকরা
মালদা, ১৩ জুলাই (হি. স.):-মালদার মানিকচকে আধুনিক বাস ডিপো নির্মাণের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। সেই লক্ষ্যে সোমবার পরিবহন দফতর ও ভূমি দফতরের আধিকারিকরা মানিকচকের বিজেপি বিধায়ক গৌড়চন্দ্র মণ্ডলকে সঙ্গে নিয়ে সম্ভাব্য জমি পরিদর্শন করেন।এদিন মানিকচকে
বাস ডিপো


মালদা, ১৩ জুলাই (হি. স.):-মালদার মানিকচকে আধুনিক বাস ডিপো নির্মাণের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। সেই লক্ষ্যে সোমবার পরিবহন দফতর ও ভূমি দফতরের আধিকারিকরা মানিকচকের বিজেপি বিধায়ক গৌড়চন্দ্র মণ্ডলকে সঙ্গে নিয়ে সম্ভাব্য জমি পরিদর্শন করেন।এদিন মানিকচকের মথুরাপুর এলাকায় দুটি সম্ভাব্য স্থান প্রাথমিকভাবে খতিয়ে দেখা হয়। একটি নীলকুঠি সংলগ্ন এলাকায় এবং অন্যটি জগন্নাথ মোড়ের কাছে। প্রাথমিক পর্যবেক্ষণে জগন্নাথ মোড় সংলগ্ন প্রায় পাঁচ একর জমিকেই বাস ডিপো নির্মাণের জন্য বেশি উপযুক্ত বলে মনে করা হয়েছে। এলাকাটি আমবাগানের মধ্যে হলেও মানিকচক শহরের খুব কাছেই হওয়ায় যাতায়াতের সুবিধার বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে।বিধায়ক গৌড়চন্দ্র মণ্ডল জানান, প্রায় পাঁচ একর জমির ওপর একটি বৃহৎ বাস ডিপো নির্মাণের পরিকল্পনা রয়েছে। সেখানে সরকারি ও বেসরকারি—উভয় ধরনের বাস রাখার ব্যবস্থা থাকবে। তাঁর দাবি, জমি হস্তান্তরের প্রক্রিয়া সম্পূর্ণ হলেই দ্রুত নির্মাণকাজ শুরু হবে।তিনি আরও বলেন, সবকিছু পরিকল্পনামাফিক এগোলে দুর্গাপূজার আগেই ডিপোর নির্মাণকাজ শুরু করা সম্ভব হবে। বাস ডিপো তৈরি হলে মানিকচক-সহ পার্শ্ববর্তী এলাকার গণপরিবহন ব্যবস্থার উন্নতি হবে এবং সাধারণ যাত্রীদেরও সুবিধা বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande