উইম্বলডন ২০২৬: গুও ও ক্রিস্টিনা দ্বৈত শিরোপা জিতলেন
লন্ডন, ১৩ জুলাই (হি.স.): রবিবারের ফাইনালে দ্বিতীয় বাছাই গ্যাব্রিয়েলা ডাব্রোস্কি ও লুইসা স্টেফানিকে ৬-৩, ৭-৫ গেমে পরাজিত করে চিনের গুও হানইউ ও ফ্রান্সের ক্রিস্টিনা ম্লাদেনোভিচ উইম্বলডন ২০২৬-এর মহিলা দ্বৈত শিরোপা জিতেছেন। এটি ছিল গুও-র প্রথম গ্র্
উইম্বলডন ২০২৬: গুও ও ক্রিস্টিনা মহিলা দ্বৈত শিরোপা জিতলেন


লন্ডন, ১৩ জুলাই (হি.স.):

রবিবারের ফাইনালে দ্বিতীয় বাছাই গ্যাব্রিয়েলা ডাব্রোস্কি ও লুইসা স্টেফানিকে ৬-৩, ৭-৫ গেমে পরাজিত করে চিনের গুও হানইউ ও ফ্রান্সের ক্রিস্টিনা ম্লাদেনোভিচ উইম্বলডন ২০২৬-এর মহিলা দ্বৈত শিরোপা জিতেছেন।

এটি ছিল গুও-র প্রথম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা এবং উইম্বলডনে ম্লাদেনোভিচের প্রথম মহিলা দ্বৈত শিরোপা, অল ইংল্যান্ড ক্লাবে ফরাসি এই খেলোয়াড়ের রানার-আপ হওয়ার ১২ বছর পর। ম্লাদেনোভিচ তার সংগ্রহে সপ্তম মহিলা দ্বৈত মেজর শিরোপাও যোগ করেন।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande