সরকারি সম্পত্তি রক্ষায় উদ্যোগী গয়েশপুর পৌর প্রশাসন, একাধিক ওয়ার্ড অফিসে তালা
নদীয়া, ১৩ জুলাই (হি. স.) :-সরকারি সম্পত্তি রক্ষা এবং বেদখল রুখতে উদ্যোগী হলো নদীয়ার গয়েশপুর পৌর প্রশাসন। সোমবার পৌর প্রশাসনের উদ্যোগে পুলিশ প্রশাসনের উপস্থিতিতে পৌরসভার একাধিক ওয়ার্ড অফিসে তালা লাগিয়ে সেগুলি প্রশাসনের হেফাজতে নেওয়া হয়।জানা গ
ওয়ার্ড অফিস


নদীয়া, ১৩ জুলাই (হি. স.) :-সরকারি সম্পত্তি রক্ষা এবং বেদখল রুখতে উদ্যোগী হলো নদীয়ার গয়েশপুর পৌর প্রশাসন। সোমবার পৌর প্রশাসনের উদ্যোগে পুলিশ প্রশাসনের উপস্থিতিতে পৌরসভার একাধিক ওয়ার্ড অফিসে তালা লাগিয়ে সেগুলি প্রশাসনের হেফাজতে নেওয়া হয়।জানা গিয়েছে, রাজ্যে আগামী বিধানসভা নির্বাচনের আগে গয়েশপুর পৌরসভার মেয়াদ শেষ হওয়ায় পৌর বোর্ড ভেঙে যায়। এরপর বিভিন্ন ওয়ার্ডে নির্বাচিত জনপ্রতিনিধিদের ব্যবহৃত ওয়ার্ড অফিসগুলি কার্যত অরক্ষিত অবস্থায় পড়ে ছিল। প্রশাসনের দাবি, এই অফিসগুলি সরকারি সম্পত্তি হওয়ায় সেগুলির সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পৌর প্রশাসনের ওপর বর্তায়।এই পরিস্থিতিতে যাতে কোনও সরকারি সম্পত্তি বেদখল না হয় বা ক্ষতিগ্রস্ত না হয়, সেই লক্ষ্যেই সোমবার প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়। পৌর প্রশাসনের আধিকারিকরা পুলিশকে সঙ্গে নিয়ে একাধিক ওয়ার্ড অফিসে তালা লাগিয়ে সেগুলিকে আনুষ্ঠানিকভাবে নিজেদের হেফাজতে নেন।পৌর প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি সম্পত্তির সুরক্ষা নিশ্চিত করাই এই পদক্ষেপের মূল উদ্দেশ্য। ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী এই অফিসগুলির রক্ষণাবেক্ষণ ও ব্যবহার সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। প্রশাসনের এই পদক্ষেপকে ঘিরে এলাকায় রাজনৈতিক মহলেও আলোচনা শুরু হয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande