
আরামবাগ , ১২জুলাই (হি.স.) সোমবার খানাকুলের পোল-১ নম্বর অঞ্চলের অন্তর্গত রায়বারচক প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ। পরিদর্শনের সময় তিনি বিদ্যালয়ের মিড-ডে মিলের মান, স্কুল ভবনের বর্তমান অবস্থা এবং পঠন-পাঠনের সার্বিক ব্যবস্থা খতিয়ে দেখেন।
বিদ্যালয় পরিদর্শনের সময় বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন। পরিদর্শনে যে সমস্যাগুলি তাঁর নজরে এসেছে, সেগুলির দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলেও তিনি জানান।
বিধায়ক সুশান্ত ঘোষ বলেন, ছাত্রছাত্রীদের জন্য উন্নত শিক্ষার পরিবেশ, নিরাপদ বিদ্যালয় এবং মানসম্মত মিড-ডে মিল নিশ্চিত করা প্রশাসনের অন্যতম অগ্রাধিকার। তিনি আরও বলেন, ভালো শিক্ষা, নিরাপদ বিদ্যালয় এবং ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।
স্থানীয় বাসিন্দারা বিধায়কের এই পরিদর্শনকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেছেন, বিদ্যালয়ের পরিকাঠামো ও শিক্ষার মান আরও উন্নত হবে এবং পড়ুয়ারা এর সুফল পাবে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA