কাছাড়ের কাটিগড়ায় প্রায় চার কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার তিন
শিলচর (অসম), ১৪ জুলাই (হি.স.) : কাছাড় জেলার অন্তর্গত লাঠিমারা অঞ্চলে পরিচালিত অভিযানে প্রায় চার কোটি টাকার মাদক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এর সঙ্গে গ্রেফতার করা হয়েছে তিন মাদক পাচারকারীকে। কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার রজতকুমার পাল এক সা
শিলচরে ইয়াবা সহ ধৃত দুই


শিলচর (অসম), ১৪ জুলাই (হি.স.) : কাছাড় জেলার অন্তর্গত লাঠিমারা অঞ্চলে পরিচালিত অভিযানে প্রায় চার কোটি টাকার মাদক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এর সঙ্গে গ্রেফতার করা হয়েছে তিন মাদক পাচারকারীকে।

কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার রজতকুমার পাল এক সাংবাদিকে সম্মেলনের আয়োজন করে এ খবর দিয়ে জানান, কাটিগড়ার অন্তর্গত লাঠিমারা অঞ্চলে এক বিশেষ অভিযান চালানো হয়। ওই অভিযানে হাসান আহমেদ (৩৩) নামের এক ব্যক্তির হেফাজত থেকে ৬ হাজারটি ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করা হয়েছে। তিনি জানান, ২৪ ঘণ্টার মধ্যে কাছাড় জেলা পুলিশের পৃথক দুটি অভিযানে মোট ১৬ হাজারটি নিষিদ্ধ ইয়াবা উদ্ধার হয়েছে।

তিনি জানান, পৃথক এক অভিযানে শিলচর সদর থানার পুলিশ শহরে সন্দেহজনভাবে ঘোরাঘুরিকারী তমিজ উদ্দিন লস্কর (২৮) এবং আসাদুল ইসলাম (২৯)-কে গ্রেফতার করে। তাদের হেফাজত থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ১০ হাজারটি সন্দেহযুক্ত ইয়াবা ট্যাবলেট।

উভয় ঘটনাতেই প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করে এনডিপিএস আইনের অধীনে মামলা রুজু করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande