বেতন বৃদ্ধি ও পিএফের দাবিতে মধ্যমগ্রাম পুরসভায় বিক্ষোভ, বন্ধ ময়লা সংগ্রহের কাজ
মধ্যমগ্রাম, ১৪ জুলাই (হি. স.):-বেতন বৃদ্ধি এবং প্রভিডেন্ট ফান্ড (পিএফ)-এর আওতায় আনার দাবিতে মঙ্গলবার বিক্ষোভে সামিল হলেন মধ্যমগ্রাম পুরসভার অস্থায়ী সাফাই ও নির্মল কর্মীরা। কয়েকশো কর্মী পুরসভার মূল ফটক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। এর জেরে পুর
বিক্ষোভ


মধ্যমগ্রাম, ১৪ জুলাই (হি. স.):-বেতন বৃদ্ধি এবং প্রভিডেন্ট ফান্ড (পিএফ)-এর আওতায় আনার দাবিতে মঙ্গলবার বিক্ষোভে সামিল হলেন মধ্যমগ্রাম পুরসভার অস্থায়ী সাফাই ও নির্মল কর্মীরা। কয়েকশো কর্মী পুরসভার মূল ফটক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। এর জেরে পুরসভার স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয় এবং শহরের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি ময়লা সংগ্রহের পরিষেবা বন্ধ হয়ে যায়।বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করলেও তাঁদের বেতন অত্যন্ত কম। পাশাপাশি এখনও পর্যন্ত তাঁরা প্রভিডেন্ট ফান্ড-সহ বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত। তাঁদের দাবি, রাজ্যের অন্যান্য অস্থায়ী কর্মীদের ভাতা ও বেতন বৃদ্ধি হলেও তাঁদের ক্ষেত্রে সেই সুবিধা কার্যকর করা হয়নি।বিক্ষোভ চলাকালীন পুরসভার সামনে উত্তেজনা সৃষ্টি হলে ঘটনাস্থলে পৌঁছায় মধ্যমগ্রাম থানার পুলিশ। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের বচসা হলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে ময়লা সংগ্রহের কাজ বন্ধ থাকবে। তাঁদের বক্তব্য, বর্তমান বাজারদরে সামান্য বেতনে সংসার চালানো অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। তাই অবিলম্বে বেতন বৃদ্ধি, পিএফের আওতায় অন্তর্ভুক্তি এবং অন্যান্য প্রাপ্য সুবিধা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।তবে এই ঘটনায় এখনও পর্যন্ত মধ্যমগ্রাম পুরসভার পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande