বিজেপির নামে ভুয়ো যোগদানের অভিযোগে গাজোলে উত্তেজনা, কয়েকজনকে আটক করল পুলিশ
গাজোল, ১৪ জুলাই (হি. স.):-মালদার গাজোলে বিজেপির নাম ব্যবহার করে ভুয়ো যোগদান কর্মসূচির আয়োজনের অভিযোগকে কেন্দ্র করে মঙ্গলবার ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনাটি ঘটে গাজোলের কদুবাড়ী মোড় এলাকার একটি বেসরকারি লজে। খবর পেয়ে গাজোল থানার পুলিশ ঘটনাস্থলে প
ভুয়ো যোগদান উত্তেজনা


গাজোল, ১৪ জুলাই (হি. স.):-মালদার গাজোলে বিজেপির নাম ব্যবহার করে ভুয়ো যোগদান কর্মসূচির আয়োজনের অভিযোগকে কেন্দ্র করে মঙ্গলবার ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনাটি ঘটে গাজোলের কদুবাড়ী মোড় এলাকার একটি বেসরকারি লজে। খবর পেয়ে গাজোল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং কয়েকজনকে আটক করে থানায় নিয়ে যায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তৃণমূল আমলে আইএনটিটিইউসি পরিচালিত একটি ই-রিকশা শ্রমিক ইউনিয়ন ছিল ওই এলাকায়। সম্প্রতি ওই ইউনিয়নের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ তুলে হিসাব দাবি করেন একাধিক টোটোচালক। অভিযোগ, সেই হিসাব সন্তোষজনকভাবে দেওয়া হয়নি।টোটোচালক অনন্ত মজুমদার এবং বিজেপি নেতা বিমল সাহার দাবি, দুর্নীতির অভিযোগ থেকে নজর ঘোরাতেই ইউনিয়নের কিছু সদস্য বিজেপির শ্রমিক সংগঠনের নামে ভুয়ো যোগদান কর্মসূচির আয়োজন করেন। তাঁদের অভিযোগ, অনুষ্ঠানে গাজোলের কোনও বিজেপি নেতা, বিধায়ক বা বিজেপির শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন না। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় বিজেপির স্থানীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা এমন কোনও কর্মসূচির কথা অস্বীকার করেন।এরপর বিজেপি কর্মী ও টোটোচালকেরা ঘটনাস্থলে পৌঁছালে উত্তেজনা সৃষ্টি হয়। যদিও অভিযুক্তদের পক্ষ থেকে এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে গাজোল থানার পুলিশ।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande