বাগডোগরার চা বাগানে যুবকের মুণ্ডহীন দেহ উদ্ধার
শিলিগুড়ি, ১৪ জুলাই (হি.স.): চা বাগানের ঝোপের ভেতর থেকে এক যুবকের মুণ্ডহীন দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বাগডোগরায়। মঙ্গলবার সকালে বাগডোগরার হাঁসখোয়া চা বাগানের ৯ নম্বর সেকশনে মুণ্ডহীন দেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে দ্রুত ঘ
বাগডোগরার চা বাগানে যুবকের মুণ্ডহীন দেহ উদ্ধার


শিলিগুড়ি, ১৪ জুলাই (হি.স.): চা বাগানের ঝোপের ভেতর থেকে এক যুবকের মুণ্ডহীন দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বাগডোগরায়। মঙ্গলবার সকালে বাগডোগরার হাঁসখোয়া চা বাগানের ৯ নম্বর সেকশনে মুণ্ডহীন দেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বাগডোগরা থানার পুলিশ।

এদিন পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের প্যান্টের পকেট থেকে একটি পরিচয়পত্র উদ্ধার হয়েছে। সেই সূত্র ধরেই নিহতের পরিচয় জানা সম্ভব হয়েছে। মৃত যুবকের নাম মহম্মদ ইমাম। তিনি বিহারের কিশানগঞ্জের বাসিন্দা। তবে কী কারণে তিনি বাগডোগরায় এসেছিলেন, তা এখনও স্পষ্ট নয়। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। যুবকের বিচ্ছিন্ন হওয়া মাথার খোঁজে হাঁসখোয়া চা বাগান ও তার আশপাশের বিস্তীর্ণ এলাকায় জোরদার তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande