ব্যারাকপুর থেকে এসপ্ল্যানেড যাওয়ার সরকারি নতুন বাস রুটের সূচনা অর্জুন সিংয়ের
ব্যারাকপুর, ১৪ জুলাই (হি.স.): ব্যারাকপুর সদরবাজার থেকে এসপ্ল্যানেড যাওয়ার সরকারি নতুন বাস রুটের সূচনা করলেন রাজ্যের শ্রম ও পরিবহন মন্ত্রী অর্জুন সিং। এস১১ বি এই রুটে তিনটে করে বাস চলবে প্রতিদিন। ফলে কলকাতার সঙ্গে ব্যারাকপুরের যোগাযোগ সহজ হলো বলে জ
ব্যারাকপুর থেকে এসপ্ল্যানেড যাওয়ার সরকারি নতুন বাস রুটের সূচনা অর্জুন সিংয়ের


ব্যারাকপুর, ১৪ জুলাই (হি.স.): ব্যারাকপুর সদরবাজার থেকে এসপ্ল্যানেড যাওয়ার সরকারি নতুন বাস রুটের সূচনা করলেন রাজ্যের শ্রম ও পরিবহন মন্ত্রী অর্জুন সিং। এস১১ বি এই রুটে তিনটে করে বাস চলবে প্রতিদিন। ফলে কলকাতার সঙ্গে ব্যারাকপুরের যোগাযোগ সহজ হলো বলে জানালেন অর্জুন সিং। যাত্রীদের সুবিধার্থে পশ্চিমবঙ্গ পরিবহন নিগম মঙ্গলবার ব্যারাকপুর - এসপ্ল্যানেডের মধ্যে নতুন এই বাস রুট চালু করেছে। ব্যারাকপুরে আয়োজিত এক অনুষ্ঠানে সবুজ পতাকা নাড়িয়ে নতুন এই নন বাস রুটের সূচনা করেন রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং। নতুন এই রুটে বাস পরিষেবা ব্যারাকপুর থেকে বিটি রোড , খড়দহ, সোদপুর, ডানলপ, শ্যামবাজার সেন্ট্রাল এভিনিউ, সেন্ট্রাল মেট্রো হয়ে চলবে। ব্যারাকপুর থেকে সকাল, ৫.৪৫, ৬টা, এবং সাড়ে ৬টায় এবং এসপ্ল্যানেড থেকে বিকেল ৫ টা, সাড়ে ৫ টা ও ৬ টায় ছাড়বে বলে জানা গিয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande