আর্থিক দুর্নীতি মামলায় দেবরাজ চক্রবর্তীর লকারে পুলিশের তল্লাশি, বাজেয়াপ্ত অস্থাবর সম্পত্তি
কলকাতা, ১৪ জুলাই (হি. স.):-আর্থিক দুর্নীতির তদন্তে নতুন মোড়। বিধাননগর পুরনিগমের ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর একটি ব্যাংক লকারের সন্ধান পেয়ে মঙ্গলবার রাজারহাটের আটঘরা এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে তল্লাশি চালায় বাগুইআটি থানা
ব্যাংকে হানা


কলকাতা, ১৪ জুলাই (হি. স.):-আর্থিক দুর্নীতির তদন্তে নতুন মোড়। বিধাননগর পুরনিগমের ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর একটি ব্যাংক লকারের সন্ধান পেয়ে মঙ্গলবার রাজারহাটের আটঘরা এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে তল্লাশি চালায় বাগুইআটি থানার পুলিশ। তদন্তের স্বার্থে দেবরাজ চক্রবর্তীর মাকেও ব্যাংকে নিয়ে আসা হয়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, সংশ্লিষ্ট লকারটি দেবরাজ চক্রবর্তীর নামে রয়েছে। আইনানুগ প্রক্রিয়া মেনে তাঁর মায়ের উপস্থিতিতে লকারটি খোলা হয়। তল্লাশির সময় লকারে থাকা অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে পুলিশ সূত্রে দাবি। তবে বাজেয়াপ্ত সামগ্রীর প্রকৃতি বা মূল্য সম্পর্কে তদন্তের স্বার্থে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।ব্যাংকের বাইরে সাংবাদিকরা দেবরাজ চক্রবর্তীর মায়ের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি কোনও মন্তব্য করতে চাননি।উল্লেখ্য, আর্থিক দুর্নীতির অভিযোগে চলা তদন্তের অংশ হিসেবেই দেবরাজ চক্রবর্তীর বিভিন্ন সম্পত্তি, ব্যাংক হিসাব এবং আর্থিক লেনদেন খতিয়ে দেখা হচ্ছে। সেই তদন্তেই এই নতুন লকারের সন্ধান মেলে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।তদন্তকারীরা বাজেয়াপ্ত নথি ও মূল্যবান সামগ্রী পরীক্ষা করে দেখছেন। সেগুলির সঙ্গে তদন্তাধীন মামলার কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এই বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande