
কলকাতা, ১৪ জুলাই (হি. স.) : মেঘলা আকাশ। বৃষ্টি বিঘ্নিত পরিবেশেই ছয়টি খেলা সম্পন্ন হয়েছে। টাউন মাঠে অরোরা আ্যথলেটিক আ্যসোসিয়েশন ৪-০ গোলের ব্যবধানে বার্নপুর ইউনাইটেড ক্লাবকে হারিয়ে দিয়েছে। এদিকে, উত্তর কলকাতার দেশবন্ধু পার্ক গ্রাউন্ডে চৈতালি সঙ্ঘের বিরুদ্ধে নিবেদিতা ক্লাব মুখোমুখি হয়েছে। এদিন ফলাফল ১-১ গোলের ব্যবধান। অমীমাংসিত খেলা। অন্যদিকে, বি জি প্রেস মাঠে কলকাতা জিমখানা ৫ গোলে জিতেছে। বিপক্ষে ২ টি গোল দিতে সমর্থ হয়েছে কলকাতা রেঞ্জার্স ক্লাব। বিপরীত ছবি - কাস্টমস মাঠের । বেনিয়াপুকুর ইনস্টিটিউট ১-৫ গোলের ব্যবধানে আর টি স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে পরাজিত হয়েছে। উল্লেখ্য, তালতলা মাঠে গার্ডেনরিচ ১-২ গোল তাতে হারল। এরপর সেই রেশ টেনে ধরেই ওয়াই এম সি এ - মাঠে যাদবপুর অগ্রগামী ২-১ গোলে ইন্টারন্যাশনাল ক্লাবকে হারিয়ে অবশেষে জিতল।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত