
আহমেদাবাদ, ১৪ জুলাই (হি.স.): নিষিদ্ধ জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের সঙ্গে যুক্ত পাঁচ সন্দেহভাজনকে পাটান জেলার সিদ্ধপুর থেকে আটক করেছে গুজরাট পুলিশের এটিএস। জিজ্ঞাসাবাদের জন্য তাদের সবাইকে আহমেদাবাদে নিয়ে আসা হয়েছে। মঙ্গলবার এই বিষয়ে জানা গেছে।
মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় সিদ্ধপুর শহরে অভিযান চালায় গুজরাট পুলিশের এটিএস। সেখান থেকে পাঁচ সন্দেহভাজনকে আটক করে। এর আগে গুজরাট ও মধ্যপ্রদেশ এটিএস-এর যৌথ অভিযানে জইশ-ই-মহম্মদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ৮ সন্দেহভাজনকে আটক করা হয়েছিল। এর পর তদন্তের পরিধি বাড়ানো হয়। তারপরেই সিদ্ধপুর থেকে সোমবার সন্ধ্যায় আটক করা হলো জইশ-ই-মহম্মদের সঙ্গে যুক্ত পাঁচ সন্দেহভাজনকে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ