
আরামবাগ , ১৪ জুলাই (হি.স.): রাজ্যজুড়ে অরণ্য সপ্তাহ উদ্যাপন উপলক্ষে মঙ্গলবার থেকে শুরু হয়েছে বিভিন্ন সবুজায়ন কর্মসূচি। ২০ জুলাই পর্যন্ত চলবে এই বিশেষ উদ্যোগ। সেই উপলক্ষে আরামবাগের মায়াপুর–১ গ্রাম পঞ্চায়েত এলাকায় সাধারণ মানুষের হাতে বিভিন্ন প্রজাতির মোট ১,০০০টি চারা গাছ বিতরণ করা হয়।
এই কর্মসূচির লক্ষ্য পরিবেশ রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণ সম্পর্কে সচেতনতা গড়ে তোলা। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা প্রত্যেককে অন্তত একটি করে গাছ লাগানো এবং তার নিয়মিত পরিচর্যার আহ্বান জানান।
আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনও বিকল্প নেই। তাই সবাইকে এই উদ্যোগে শামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে।
স্থানীয় বাসিন্দারাও এই কর্মসূচিকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এ ধরনের পরিবেশবান্ধব উদ্যোগ অব্যাহত রাখার দাবি জানান।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA