ফের অভিষেকের বিরুদ্ধে বিস্ফোরক তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়
কলকাতা, ১৪ জুলাই (হি. স.) : তৃণমূল কংগ্রেসের অন্দরে ক্ষোভের আগুন যেন কিছুতেই নিভছে না। এবার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আবারও তীব্র আক্রমণ শানালেন প্রবীণ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর সরাসরি অভিযোগ,
ফের অভিষেকের বিরুদ্ধে বিস্ফোরক তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়


কলকাতা, ১৪ জুলাই (হি. স.) : তৃণমূল কংগ্রেসের অন্দরে ক্ষোভের আগুন যেন কিছুতেই নিভছে না। এবার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আবারও তীব্র আক্রমণ শানালেন প্রবীণ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর সরাসরি অভিযোগ, ক্যামাক স্ট্রিট দলটাকে শেষ করে দিল।

রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের পরও অভিষেকের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন কল্যাণবাবু। তিনি স্পষ্ট ভাষায় বলেছিলেন, অভিষেকের জন্যই দলের সর্বনাশ হয়েছে। ও সম্মান দিতে জানে না। এত ঔদ্ধত্য! সময় থেকেও শিক্ষা পায়নি অভিষেক।

তবে মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় উল্টো সুরও শোনান। দলের বর্তমান ‘বিদ্রোহী’ বিধায়ক ও নেতাদের একহাত নিয়ে তিনি জানান, আজ যাঁরা অভিষেকের বিরুদ্ধে সরব হচ্ছেন, তাঁরাই একসময় অভিষেক এবং আইপ্যাক -এর সবচেয়ে ঘনিষ্ঠ ছিলেন।

কল্যাণবাবু বলেন, অভিষেক ও আইপ্যাকের সঙ্গে যাঁরা ছিল, তাঁরাই এখন বিদ্রোহী। সব সুবিধা ভোগ করেছেন ওঁরা। অভিষেক বাঁচিয়ে দেবে—এই ভরসায় একের পর এক অন্যায় করে গিয়েছেন। আর এখন সুবিধা ফুরোতেই তাঁরাই অভিষেকের বিরুদ্ধে সবথেকে বেশি মুখ খুলছেন।

দলের অন্দরের সমীকরণ ফাঁস করে বর্ষীয়ান এই সাংসদ আরও দাবি করেন, বর্তমান বিদ্রোহী বিধায়কদের সঙ্গে ক্যামাক স্ট্রিটের এবং ভোটকুশলী সংস্থা আইপ্যাকের অত্যন্ত মধুর সম্পর্ক ছিল। তিনি নিজে যখন একাধিকবার আইপ্যাকের কাজের সমালোচনা করেছিলেন, তখন দলের এই বিদ্রোহীদের কাউকেই পাশে পাননি বলে আক্ষেপ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande