দক্ষিণেশ্বরে এনএইচএআই-এর উচ্ছেদ অভিযান, রাতভর চলল বুলডোজার
কলকাতা, ১৪ জুলাই (হি.স.): দক্ষিণেশ্বরের নিবেদিতা সেতুর নিচে বেআইনিভাবে গড়ে ওঠা দোকান ও বাস গুমটিগুলির বিরুদ্ধে সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত এক বিশাল উচ্ছেদ অভিযান চালানো হলো। ন্যাশনাল হাইওয়ে অথরিটি , পিডব্লিউডি এবং দক্ষিণেশ্বর থানার
দক্ষিণেশ্বরে এনএইচএআই-এর উচ্ছেদ অভিযান, রাতভর চলল বুলডোজার


কলকাতা, ১৪ জুলাই (হি.স.): দক্ষিণেশ্বরের নিবেদিতা সেতুর নিচে বেআইনিভাবে গড়ে ওঠা দোকান ও বাস গুমটিগুলির বিরুদ্ধে সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত এক বিশাল উচ্ছেদ অভিযান চালানো হলো। ন্যাশনাল হাইওয়ে অথরিটি , পিডব্লিউডি এবং দক্ষিণেশ্বর থানার পুলিশের যৌথ অভিযানে বুলডোজার দিয়ে মোট ১৯৬টি অবৈধ দোকান ও বাস গুমটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

এই পুরো অভিযান চলাকালীন দক্ষিণেশ্বর পিডব্লিউডি রোডে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল। কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যাতে না ঘটে, তার জন্য প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তার মধ্যে এই পদক্ষেপ নেওয়া হয়।

উচ্ছেদ অভিযান চলাকালীন বহু সংখ্যক স্থানীয় বাসিন্দা এবং ব্যবসায়ী ঘটনাস্থলে ভিড় জমান। বেশ কিছু দোকানদার তাঁদের দোকান না ভাঙার জন্য পুলিশ ও প্রশাসনের কাছে আবেদন জানান। অন্যদিকে, যাঁদের দোকান উচ্ছেদ করা হয়েছে, তাঁরা প্রশাসনের কাছে পুনর্বাসনের দাবি জানিয়ে বিকল্প জায়গার ব্যবস্থা করার আর্জি জানিয়েছেন।

প্রশাসনের বক্তব্য— রাস্তা এবং সেতুর নিচের অবৈধ দখলদারি মুক্ত করার উদ্দেশ্যেই এই অভিযান চালানো হয়েছে, যাতে যান চলাচল স্বাভাবিক রাখা যায় এবং সরকারি জমিকে জবরদখল মুক্ত করা সম্ভব হয়।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande