পতন শেয়ার বাজারে, ডলারের সাপেক্ষে পড়লো টাকাও
মুম্বই, ১৪ জুলাই (হি.স.): পশ্চিম এশিয়ায় নতুন করে যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ায় প্রভাব পড়লো ভারতের অর্থনীতিতে। বিশ্ব বাজারে তেলের দাম বৃদ্ধি এবং ভূ-রাজনৈতিক অস্থিরতার জেরে মঙ্গলবার ভারতীয় মুদ্রা ও শেয়ার বাজারে পতন দেখা গেল। ডলারের তুলনায় টাকার দাম হ্
ডলার টাকা


মুম্বই, ১৪ জুলাই (হি.স.): পশ্চিম এশিয়ায় নতুন করে যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ায় প্রভাব পড়লো ভারতের অর্থনীতিতে। বিশ্ব বাজারে তেলের দাম বৃদ্ধি এবং ভূ-রাজনৈতিক অস্থিরতার জেরে মঙ্গলবার ভারতীয় মুদ্রা ও শেয়ার বাজারে পতন দেখা গেল। ডলারের তুলনায় টাকার দাম হ্রাস পাওয়ার পাশাপাশি এদিন দেশের শেয়ার বাজারেও দেখা গেছে ব্যাপক ধস।

মঙ্গলবার সেনসেক্স ৫৬১.৪৬ পয়েন্ট নেমে দাঁড়িয়েছে ৭৭,০৫৪.৯৪ অঙ্কে। নিফটি ১৫৮.৯৫ পয়েন্ট পড়ে থেমেছে ২৪,০৫২.০৫ অঙ্কে। পাশাপাশি, বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ফের ব্যারেল প্রতি ৮০ ডলার ছাড়িয়ে গিয়েছে। এছাড়াও, এদিন বিশ্ব বাজারে অস্থিরতার জেরে মার্কিন ডলারের সাপেক্ষে ভারতীয় টাকা-র দাম এক ধাক্কায় অনেকটাই পড়ে যায়। এদিন প্রতি ডলারে টাকার দাম ৬২ পয়সা কমে দাঁড়িয়েছে ৯৬.৩০ টাকা। বিশেষজ্ঞদের মতে, যুদ্ধ পরিস্থিতির কারণে লগ্নিকারীরা নিরাপদ বিনিয়োগ হিসেবে ডলারের দিকে ঝুঁকছেন, যার জেরেই এই পতন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande