
কলকাতা, ১৪ জুলাই (হি.স.) : বিশ্বকাপ অভিযান শেষের পর, নতুন কোচ বেছে নিল ক্রোয়েশিয়া। জ্লাতকো দালিচের জায়গায় ১৪ বছর পর স্লাভেন বিলিচকে ফিরিয়েছে তারা।
ক্রোয়েশিয়া ফুটবল ফেডারেশন সোমবার নির্বাহী কমিটির সভা শেষে নতুন কোচের নাম ঘোষণা করে।
২০০৬ থেকে ২০১২ সাল পর্যন্ত ক্রোয়েশিয়ার কোচ ছিলেন বিলিচ। তার কোচিংয়ে ৬৫ ম্যাচে ৪২টিতে জয়ের বিপরীতে ১৬ ম্যাচে হেরেছিল ক্রোয়াটরা।
এবারের বিশ্বকাপে শেষ বত্রিশে পর্তুগালের কাছে হেরে বিদায় নেয় ক্রোয়েশিয়া। এরপর গত সপ্তাহে কোচের পদ থেকে সরে দাঁড়ান নয় বছর প্রধান কোচ হিসেবে কাজ করা দালিচ।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি