সুভাষ সরোবরের বেহাল দশা নিয়ে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের ক্ষোভ প্রকাশ
কলকাতা, ১৪ জুলাই (হি. স.) : প্রায় এক সপ্তাহ আগে সুভাষ সরোবর পরিদর্শনে গিয়ে পরিচ্ছন্নতা বজায় রাখার ব্যাপারে একাধিক নির্দেশ দিয়েছিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। কিন্তু মঙ্গলবার পুনর্পরিদর্শনে গিয়েও পরিস্থিতির কোনও আশানুরূপ বদল না দেখা
মন্ত্রী অগ্নিমিত্রা পাল


কলকাতা, ১৪ জুলাই (হি. স.) : প্রায় এক সপ্তাহ আগে সুভাষ সরোবর পরিদর্শনে গিয়ে পরিচ্ছন্নতা বজায় রাখার ব্যাপারে একাধিক নির্দেশ দিয়েছিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। কিন্তু মঙ্গলবার পুনর্পরিদর্শনে গিয়েও পরিস্থিতির কোনও আশানুরূপ বদল না দেখায় তিনি তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন।

অগ্নিমিত্রা পাল জানান, সুভাষ সরোবর এবং সংলগ্ন বস্তি এলাকা পরিদর্শনের সময় দীর্ঘদিনের পুঞ্জীভূত অব্যবস্থার ছবি সামনে এসেছে। পার্কের পরিকাঠামো, নিরাপত্তা ব্যবস্থা এবং শৌচাগারগুলির হাল ফেরাতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

মন্ত্রী স্পষ্ট ভাষায় জানান, পরিচ্ছন্নতার ওপর বিশেষ জোর দেওয়া প্রয়োজন। কেউ যদি সরোবর চত্বর নোংরা বা আবর্জনাযুক্ত করে, তবে তার বিরুদ্ধে জরিমানা ধার্য করার ব্যবস্থাও নেওয়া হবে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande