সল্টলেকের বন বিতানে অরণ্য সপ্তাহের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
কলকাতা, ১৪ জুলাই (হি.স.): সল্টলেকের বন বিতানে অরণ্য সপ্তাহের সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গাছ পুঁতে অরণ্য সপ্তাহ পালনের সূচনা করলেন তিনি। শুভেন্দু-সহ অন্যান্য অধিকারিকবৃন্দ পতাকা নেড়ে অরণ্য রথের সূচনা করেন। এদিন এক পেড় মা কে নাম কর্মস
সল্টলেকের বন বিতানে অরণ্য সপ্তাহের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী


কলকাতা, ১৪ জুলাই (হি.স.): সল্টলেকের বন বিতানে অরণ্য সপ্তাহের সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গাছ পুঁতে অরণ্য সপ্তাহ পালনের সূচনা করলেন তিনি। শুভেন্দু-সহ অন্যান্য অধিকারিকবৃন্দ পতাকা নেড়ে অরণ্য রথের সূচনা করেন। এদিন এক পেড় মা কে নাম কর্মসূচির অধীনে গাছ লাগানোর আহ্বান জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু।

অরণ্য সপ্তাহের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘আমাদের রাজ্যে কংক্রিটের জঙ্গল। বিভিন্ন বিল্ডিং প্ল্যান পাশ করার সময়ে নির্দিষ্ট শতাংশ সবুজ রাখার কথা বলা হয়। কিন্তু বিল্ডিং তৈরির সময়ে গাছ লাগানোর নিয়ম কেউ মানে না। তরাই-ডুয়ার্সের অবস্থা দেখে কষ্ট হয়। সব ধ্বংস করেছে, গাছকেও ছাড়েনি।’ এদিনের অনুুুষ্ঠান থেকে প্রকৃতিকে রক্ষা করার বার্তা দেন তিনি।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande