
কলকাতা, ১৪ জুলাই (হি. স.) : “গুন্ডা বা গুন্ডাপ্রকৃতির লোককে ? না কি গুন্ডাদমন আইনকে ?” সামাজিক মাধ্যমে এই প্রশ্ন তুলে এই আইনকে পরোক্ষে স্বাগত জানালেন তথাগত রায়।
মঙ্গলবার তিনি লিখেছেন, “ধরা যাক আপনি একজন কৃষক। অথবা কোন কারখানার কর্মী, বা কোন সরকারি বা বেসরকারী দপ্তরে সাধারণ চাকরি করেন, বা স্কুলে পড়ান, বা পাড়ার মুদির দোকান চালান। আপনার বাড়িতে আপনার স্ত্রী আছেন, একটি বা দুটি ছেলে বা মেয়ে আছে, বৃদ্ধ বাবা ও মা হয়তো আছেন। বা হয়তো আপনি সদ্য শিক্ষা সমাপ্ত করা অবিবাহিত তরুণ, চাকরি খুঁজছেন, এখনো চাকরি পান নি। রাজনীতির খবর রাখেন, কিন্তু সক্রিয় রাজনীতিতে বিশেষ উৎসাহ নেই, সময়ও নেই।
এবার বুকে হাত রেখে বলুন তো, কোনটা আপনি বেশি ভয় করেন?”
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত