বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে খুনের ঘটনায় মূল চক্রী-সহ ধৃত ৩
কলকাতা, ১৪ জুলাই (হি.স.): বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস রোডে এক ব্যক্তিকে খুনের ঘটনার কিনারা করল পুলিশ। এই হত্যাকাণ্ডের মূল চক্রী সুমন রায়-সহ মোট ৩ জনকে সোমবার রাতে গ্রেফতার করেছে দমদম থানার পুলিশ। জানা গেছে, গত রবিবার গভীর রাতে উত্তর দমদমের
বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে খুনের ঘটনায় মূল চক্রী-সহ ধৃত ৩


কলকাতা, ১৪ জুলাই (হি.স.): বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস রোডে এক ব্যক্তিকে খুনের ঘটনার কিনারা করল পুলিশ। এই হত্যাকাণ্ডের মূল চক্রী সুমন রায়-সহ মোট ৩ জনকে সোমবার রাতে গ্রেফতার করেছে দমদম থানার পুলিশ।

জানা গেছে, গত রবিবার গভীর রাতে উত্তর দমদমের খলিশাকোটা এলাকায় বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধারে সার্ভিস রোডে নৃশংস এই ঘটনাটি ঘটে। সেখানে রাজা দত্ত নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়। দুষ্কৃতীদের হামলায় গুরুতর আহত হন আরও দুই ব্যক্তি। এই ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। ঘটনার পরপরই তদন্তে নামে দমদম থানার পুলিশ। তাতেই মেলে সাফল্য। সোমবার রাতে বিশেষ অভিযান চালিয়ে মূল অভিযুক্ত সুমন রায় এবং তার দুই সঙ্গীকে গ্রেফতার করে পুলিশ। বাকি অভিযুক্তদের খোঁজে জোরকদমে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande