শ্রীভূমির রামকৃষ্ণনগরে উদ্ধার প্রায় ১০ কোটি টাকার ইয়াবা, গ্রেফতার তিন
রামকৃষ্ণনগ‌র (অসম), ১৪ জুলাই (হি.স.) : মাদক-বিরোধী অভিযানে ফের বড়সড় সাফল্য পেল শ্রীভূ‌মি জেলার রামকৃষ্ণনগর সম‌জেলা-পু‌লিশ। প্ৰায় ১০ কোটি টাকার মূল্যের ইয়াবা সহ তিন মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের শ্রীভূমির রাতাবাড়ি থানাধীন দলগ্রাম
রামকৃষ্ণনগরে উদ্ধার প্ৰায় ১০ কোটি টাকার মাদক ইয়াবা, গ্ৰেফতার তিন


রামকৃষ্ণনগ‌র (অসম), ১৪ জুলাই (হি.স.) : মাদক-বিরোধী অভিযানে ফের বড়সড় সাফল্য পেল শ্রীভূ‌মি জেলার রামকৃষ্ণনগর সম‌জেলা-পু‌লিশ। প্ৰায় ১০ কোটি টাকার মূল্যের ইয়াবা সহ তিন মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের শ্রীভূমির রাতাবাড়ি থানাধীন দলগ্রাম এলাকার এনাম হোসেন, শামিম উদ্দিন এবং ডলুগাঙের আলতাফ হোসেন বলে পরিচয় পাওয়া গেছে।

শ্রীভূ‌মি জেলার সিনিয়র পুলিশ সুপার লীনা দোলে জানান, গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ (মঙ্গলবার) রামকৃষ্ণনগরের কো-ডিস্ট্রিক্ট পুলিশ সুপার (সিডিএসপি) আনশুল শর্মার নেতৃত্বে রামকৃষ্ণনগর থানার ওসি প্রিয়ব্রত শর্মা এবং অন্যান্য পুলিশকর্মীদের নিয়ে চান্নিঘাট এলাকায় নাকাপয়েন্ট গড়ে তালাশি অভিযান চালানো হচ্ছিল। এক সময় মিজোরাম থেকে আগত নম্বর বিহীন একটি চার চাকার মারুতি ইকোভ্যানের গতিরোধ করে তাতে তালা‌শি ক‌রে ২৪০টি সাবানের কেস থে‌কে ৮০ হাজারটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এগুলির কা‌লোবাজারি মূল্য প্রায় ১০ কোটি টাকা। মাদক পাচারের অভিযোগে এনাম হোসেন, শামিম উদ্দিন এবং আলতাফ হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

প্রসঙ্গত, বিপুল পরিমাণের ড্রাগস উদ্ধারের খবর পেয়ে শ্রীভূমি জেলা সদর থেকে ছুটে আসেন সিনিয়র পুলিশ সুপার লীনা দোলে। তাঁর উপস্থিতিতে ধৃত তিন মাদক পাচারকারীকে জেরা করা হয়। প্রাথমিক জেরায় প্রদত্ত স্বীকারোক্তির ভিত্তিতে তিনজনের বিরুদ্ধে এনডিপিএস-এর সুনির্দিষ্ট ধারা রুজু করা হয়েছে। আজই বমাল তিনজনকে শ্রীভূমি মুখ্যবিচার বিভাগীয় ম্যাজিস্রেপিটের আদালতে পেশ করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande