আরামবাগ গার্লস কলেজ পরিদর্শনে বিধায়ক হেমন্ত বাগ, ড্রেনেজ সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস
আরামবাগ , ১৪জুলাই (হি.স.): মঙ্গলবার আরামবাগ গার্লস কলেজ পরিদর্শনে যান আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ। কলেজের সার্বিক পরিস্থিতি, পরিকাঠামো, ছাত্রীদের বিভিন্ন সুবিধা-অসুবিধা এবং শিক্ষার পরিবেশ খতিয়ে দেখেন তিনি। পরিদর্শনকালে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আলো
আরামবাগ গার্লস হাই স্কুল পরিদর্শনে বিধায়ক হেমন্ত বাগ


আরামবাগ , ১৪জুলাই (হি.স.): মঙ্গলবার আরামবাগ গার্লস কলেজ পরিদর্শনে যান আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ। কলেজের সার্বিক পরিস্থিতি, পরিকাঠামো, ছাত্রীদের বিভিন্ন সুবিধা-অসুবিধা এবং শিক্ষার পরিবেশ খতিয়ে দেখেন তিনি।

পরিদর্শনকালে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজ নেন বিধায়ক। বিশেষ করে দীর্ঘদিন ধরে চলে আসা ড্রেনেজ ব্যবস্থার সমস্যার বিষয়টি তাঁর নজরে আনা হয়। বিষয়টির গুরুত্ব উপলব্ধি করে দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।

হেমন্ত বাগ জানান, শিক্ষাপ্রতিষ্ঠানে উন্নত পরিকাঠামো ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছাত্রীদের পড়াশোনার উপযুক্ত পরিবেশ গড়ে তুলতে এবং কলেজের উন্নয়নের স্বার্থে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।

কলেজ কর্তৃপক্ষও বিভিন্ন সমস্যা তুলে ধরার পাশাপাশি উন্নয়নমূলক উদ্যোগে বিধায়কের আশ্বাসকে স্বাগত জানিয়েছেন। স্থানীয়দের আশা, ড্রেনেজ সমস্যার দ্রুত সমাধান হলে কলেজের পরিবেশ আরও উন্নত হবে এবং ছাত্রীদের দৈনন্দিন সমস্যারও অনেকটাই অবসান ঘটবে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande