তারকেশ্বরে সন্ত সম্মেলনে স্বামী প্রজ্ঞানন্দ মহারাজের বক্তব্য ঘিরে রাজনৈতিক বিতর্কের ইঙ্গিত
তারকেশ্বর , ১৪জুলাই (হি.স.): শ্রাবণী মেলার উদ্বোধনী অনুষ্ঠানের অংশ হিসেবে আয়োজিত সন্ত সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে স্বামী প্রজ্ঞানন্দ মহারাজ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করেন। তাঁর বক্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন
মঞ্চে বক্তব্য রাখছেন স্বামী প্রজ্ঞানন্দ মহারাজ


তারকেশ্বর , ১৪জুলাই (হি.স.): শ্রাবণী মেলার উদ্বোধনী অনুষ্ঠানের অংশ হিসেবে আয়োজিত সন্ত সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে স্বামী প্রজ্ঞানন্দ মহারাজ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করেন। তাঁর বক্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।

মঞ্চ থেকে স্বামী প্রজ্ঞানন্দ মহারাজ বলেন, মা দুর্গা যেমন অসুর নাশিনী, তেমনি পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংস্কৃত নাশিনী। তাঁর অভিযোগ, একসময় পশ্চিমবঙ্গে প্রায় পাঁচ হাজার সংস্কৃত টোল ছিল। তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসার পর সেই টোলগুলিকে বন্ধ বা উচ্ছেদ করা হয়, যার ফলে সংস্কৃত শিক্ষা ও সাহিত্য চরম ক্ষতির মুখে পড়েছে বলে তিনি দাবি করেন।

স্বামী প্রজ্ঞানন্দ মহারাজ আরও বলেন, সংস্কৃত ভাষা ও ভারতীয় ঐতিহ্য রক্ষায় সমাজের সকলকে এগিয়ে আসতে হবে। তাঁর মতে, প্রাচীন শিক্ষাপদ্ধতি ও সংস্কৃত চর্চাকে পুনরুজ্জীবিত করা সময়ের দাবি।

উল্লেখ্য, মঙ্গলবার তারকেশ্বরে শ্রাবণী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে বিভিন্ন প্রান্ত থেকে সাধু-সন্ত ও ভক্তদের সমাগম ঘটে। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ও তীর্থযাত্রীদের পরিষেবায় একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande