শ্রাবণী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তারকেশ্বরে কার্তিক মহারাজ
তারকেশ্বর , ১৪ জুলাই (হি.স.): মঙ্গলবার তারকেশ্বরে এসে সনাতন ধর্ম ও ঐতিহ্য সংরক্ষণ নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন কার্তিক মহারাজ। তিনি বলেন, বর্তমান সরকার হিন্দু ঐতিহ্যকে পুনরুদ্ধারের লক্ষ্যে কাজ করছে, যা প্রশংসনীয় উদ্যোগ। এজন্য তিনি সরকার
তারকেশ্বরে কার্তিক মহারাজ


তারকেশ্বর , ১৪ জুলাই (হি.স.): মঙ্গলবার তারকেশ্বরে এসে সনাতন ধর্ম ও ঐতিহ্য সংরক্ষণ নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন কার্তিক মহারাজ। তিনি বলেন, বর্তমান সরকার হিন্দু ঐতিহ্যকে পুনরুদ্ধারের লক্ষ্যে কাজ করছে, যা প্রশংসনীয় উদ্যোগ। এজন্য তিনি সরকারকে ধন্যবাদও জানান।

কার্তিক মহারাজ জানান, কাশী বিশ্বনাথ ধামের আদলে তারকেশ্বরকে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই প্রকল্প বাস্তবায়নে প্রায় ১৫ কোটি টাকা ব্যয় করা হচ্ছে। তবে শুধু সরকারি উদ্যোগ নয়, এই পরিকল্পনা সফল করতে স্থানীয় মানুষের সক্রিয় সহযোগিতাও প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, সনাতন ধর্মের ঐতিহ্য পুনরুদ্ধারের উদ্দেশ্যে তারকেশ্বরের পাশাপাশি মালদার কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানকেও বিশেষভাবে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি, এবছর প্রথমবার পশ্চিমবঙ্গ সরকার রথযাত্রা উপলক্ষে সহযোগিতা করছে বলেও জানান তিনি।

কার্তিক মহারাজের বক্তব্য অনুযায়ী, রাজ্যের প্রাচীন ও ঐতিহ্যবাহী মন্দিরগুলির সংস্কারের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও, যে সমস্ত রাস্তার নাম ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, সেগুলির নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান।

সম্প্রতি তারকেশ্বরে পুষ্পবৃষ্টির বিষয়ে মুখ্যমন্ত্রীর ইচ্ছা প্রসঙ্গে কার্তিক মহারাজ বলেন, এই পুষ্পবৃষ্টির ইচ্ছা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই উদ্যোগকে আমরা স্বাগত জানাই।

তার বক্তব্যে সনাতন ধর্মের ঐতিহ্য রক্ষা, ধর্মীয় পর্যটনের বিকাশ এবং তারকেশ্বরকে একটি গুরুত্বপূর্ণ তীর্থক্ষেত্র হিসেবে আরও উন্নত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande