তারকেশ্বরে শ্রাবণী মেলার উদ্বোধন ঘিরে তারকেশ্বরে সাধু-সন্তদের সমাগম, উৎসবের আবহ
তারকেশ্বর , ১৪ জুলাই (হি.স.): আগামী ১৮ জুলাই থেকে শুরু হতে চলেছে বাংলার ঐতিহ্যবাহী শ্রাবণী মেলা, যা সম্প্রতি জাতীয় উৎসবের স্বীকৃতি লাভ করেছে। এই ঐতিহাসিক মেলাকে ঘিরে ইতিমধ্যেই উৎসবের আবহ তৈরি হয়েছে তারকেশ্বরে। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে মঙ
তারকেশ্বরে সাধুদের ভিড়


তারকেশ্বর , ১৪ জুলাই (হি.স.): আগামী ১৮ জুলাই থেকে শুরু হতে চলেছে বাংলার ঐতিহ্যবাহী শ্রাবণী মেলা, যা সম্প্রতি জাতীয় উৎসবের স্বীকৃতি লাভ করেছে। এই ঐতিহাসিক মেলাকে ঘিরে ইতিমধ্যেই উৎসবের আবহ তৈরি হয়েছে তারকেশ্বরে।

মেলার আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে মঙ্গলবার তারকেশ্বরে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতি ইতিমধ্যেই চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, পাশাপাশি মন্দির চত্বর ও শহরের বিভিন্ন এলাকায় সাজসজ্জা এবং পরিষেবা ব্যবস্থাও খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে তারকেশ্বরে শুরু হয়েছে সাধু-সন্তদের আগমন। সূত্রের খবর, দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ২,০০০ সাধু-সন্ত এবারের শ্রাবণী মেলায় অংশ নিতে তারকেশ্বরে আসবেন। ইতিমধ্যেই বহু সাধু মন্দির সংলগ্ন এলাকায় পৌঁছে অস্থায়ী শিবিরে অবস্থান নিতে শুরু করেছেন।

প্রতি বছরের মতো এবারও লক্ষাধিক শিবভক্ত ও কাঁভারিয়াদের সমাগমের প্রত্যাশা রয়েছে। সেই কথা মাথায় রেখে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা, স্বাস্থ্য পরিষেবা, পানীয় জল, বিশ্রামাগার এবং যান চলাচল নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জাতীয় স্বীকৃতি পাওয়ার পর এবারের শ্রাবণী মেলাকে ঘিরে ভক্তদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা আগের তুলনায় আরও বেড়েছে। ধর্মীয় আচার, ভক্তদের ঢল এবং সাধু-সন্তদের উপস্থিতিতে আগামী কয়েকদিন তারকেশ্বর পরিণত হবে এক বিশাল তীর্থক্ষেত্রে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande