তারকেশ্বরে ত্রিশূলধারী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী,শ্রাবণী মেলা উদ্বোধনে প্রতীকী বার্তা
তারকেশ্বর , ১৪ জুলাই (হি.স.): বাংলার ঐতিহ্যবাহী তথা সদ্য জাতীয় উৎসবের স্বীকৃতি পাওয়া শ্রাবণী মেলার উদ্বোধনে মঙ্গলবার তারকেশ্বরে উপস্থিত হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই উপলক্ষে মন্দির নগরী তারকেশ্বরে ভক্ত, সাধু-সন্ত এবং সাধারণ মানুষের ব্যাপক
ত্রিশূল  শুভেন্দু অধিকারী


তারকেশ্বর , ১৪ জুলাই (হি.স.): বাংলার ঐতিহ্যবাহী তথা সদ্য জাতীয় উৎসবের স্বীকৃতি পাওয়া শ্রাবণী মেলার উদ্বোধনে মঙ্গলবার তারকেশ্বরে উপস্থিত হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই উপলক্ষে মন্দির নগরী তারকেশ্বরে ভক্ত, সাধু-সন্ত এবং সাধারণ মানুষের ব্যাপক সমাগম লক্ষ্য করা যায়।

উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ত্রিশূল উপহার দিয়ে বরণ করে নেন তারকেশ্বরের বিধায়ক সন্তু পান। ত্রিশূল হাতে মুখ্যমন্ত্রীর উপস্থিতি ঘিরে অনুষ্ঠানে বিশেষ উৎসাহের পরিবেশ তৈরি হয়।

অনুষ্ঠানে উপস্থিত কয়েকজন সাধু-সন্ত প্রতীকী বক্তব্যে বলেন, যেমন মা দুর্গা ত্রিশূলের মাধ্যমে অধর্মের বিনাশ করেছিলেন, তেমনি বাংলার বুকে অধর্ম ও অন্যায়ের অবসান ঘটানোর দায়িত্ব শুভেন্দু অধিকারী পালন করবেন বলে তাঁদের আশা। এই মন্তব্য অনুষ্ঠানে উপস্থিতদের মধ্যে আলোচনার বিষয় হয়ে ওঠে।

শ্রাবণী মেলার শুভ সূচনার পাশাপাশি এদিন ধর্মীয় আবহ, সাধু-সন্তদের উপস্থিতি এবং ঐতিহ্যবাহী আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে তারকেশ্বর কার্যত উৎসবের রূপ ধারণ করে। আগামী কয়েক সপ্তাহ ধরে লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগমকে কেন্দ্র করে প্রশাসনের তরফেও বিস্তৃত নিরাপত্তা ও পরিষেবা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande