
তারকেশ্বর , ১৪ জুলাই (হি.স.): তারকেশ্বরের মহন্ত মহারাজ তৃনমুল সরকারের সময়ে কোটি কোটি টাকা দুর্নীতি করেছেন।
মঙ্গলবার শ্রাবনী মেলার উদ্বোধনকে সামনে রেখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সভামঞ্চ থেকেই প্রকাশ্যে বিস্ফোরক অভিযোগ বাহিরখন্ড মঠের মহারাজ স্বামী প্রজ্ঞানন্দের।
এদিন শুভেন্দু অধিকারী মঞ্চে আসার আগে মঞ্চে প্রকাশ্যে বক্তব্য রাখতে গিয়ে এমনই মন্তব্য করে বসেন তিনি। আর এরপরেই তড়িঘড়ি তার থেকে মাইক কেড়ে নেওয়া হয়। ফলে মঞ্চে রীতিমতো অশান্ত পরিবেশের সৃষ্টি হয়। অসন্তুষ্ট মহন্ত মহারাজ ও তার অনুগামীরা মঞ্চ ছেড়ে চলে যেতে চান, বাকিরা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এদিন সভায় বক্তব্য চলাকালীন ভারতের ধর্মনিরপেক্ষতা তথা মমতা সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমন শানাচ্ছিলেন বাহিরখন্ডের এই সন্ত,সেইসময়েই তিনি অভিযোগ তোলেন,তারকেশ্বরের মোহন্ত মহারাজ তৃনমুল সরকারের আমলে শ্রাবনী মেলাকে ঘিরে ভক্তদের থেকে কোটি কোটি টাকা নিয়েও তাদের কোনো পরিষেবা পৌছে দেননি। আর এইপরেই তার থেকে মাইক ছিনিয়ে নিতে উদ্যোগী হন অন্য আরও এক সন্ত,দুজনের এই মাইক টানাটানিতে মঞ্চের নীচে থাকা মানুষজন হতবাক হয়ে যান।
যদিও এই ঘটনার পর বিষয়টি নিয়ে আর কেউ কোনো মন্তব্য করেননি। এমনকি শুভেন্দু অধিকারী মঞ্চে আসার পরেও এনিয়ে তিনি একটি শব্দও উচ্চারণ করেননি।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA